Wednesday, June 24, 2026

রাজ্যের তরফে সর্বোচ্চ শ্রদ্ধা, গান স্যালুটে শেষ বিদায় মনোজ মিত্রকে

Date:

Share post:

অভিনয়ের সাজানো বাগান রেখে পরপারে ‘বাঞ্ছারাম’ মনোজ মিত্র (Manoj Mitra)। বর্ষীয়ান বিখ্যাত অভিনেতা-নাট্যকারকে গান স্যালুটে শেষ বিদায় জানাল রাজ্য সরকার (State Government)। অনুরাগীদের জন্য দুপুর থেকে মনোজ মিত্রর দেহ শায়িত ছিল রবীন্দ্র সদনে। সেখানেই গান স্যালুট দেওয়া হয়। তার পরে সেখান থেকে নিমতলা শ্মশানে নিয়ে গিয়ে শেষকৃত্য হয়।

মঙ্গলবার সকাল ৮.৫০ নাগাদ প্রয়াত হন ‘বাঞ্ছারামের বাগান’,’আদর্শ হিন্দু হোটেল’ খ্যাত অভিনেতা। বয়স হয়েছিল ৮৬ বছর। দুপুর থেকে রবীন্দ্র সদনে দেহ শায়িত রাখা হয়। সেখানে গিয়ে শ্রদ্ধা জানান মন্ত্রী ইন্দ্রনীল সেন, ব্রাত্য বসু। ছিলেন অভিনয় জগতের বিশিষ্টরা। সেখানে তাঁকে গান স্যালুটে শেষ বিদায় জানানো হয়। এর পরে মরদেহ নিয়ে যাওয়া হয় নিমতলা শ্মশানে। তাঁর কন্যা জানান, রাজ্য সরকারের তরফ থেকে সব সময় তাঁদের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছিল। তবে, তাঁর বাবার ইচ্ছে অনুসারে চিকিৎসার খরচ পরিবারই বহন করেছে।

সেপ্টেম্বরেই গুরুতর অসুস্থ হন মনোজ মিত্র( Manoj Mitra)। বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। সেই সময় তাঁর মৃত্যুর ভুয়ো খবরও ছড়িয়ে পড়ে। স্বাভাবিকভাবেই রুষ্ট হয়েছিল পরিবার। খানিকটা সুস্থ হয়ে বাড়ি ফেরেন। বিভিন্ন যন্ত্রের সাপোর্টে রাখা হয়েছিল। কিছুদিন আগে ফের অসুস্থ হন। ভর্তি করা হয় ক্যালকাটা হার্ট ক্লিনিকে। সেখান থেকে আর বাড়ি ফিরতে পারলেন না।







Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...