Wednesday, June 24, 2026

জরুরি ভিত্তিতে মামলা শোনার আবেদন কীভাবে, স্পষ্ট নির্দেশ প্রধান বিচারপতি খান্নার

Date:

Share post:

প্রাক্তন প্রধান বিচারপতি নিয়ম কঠোরভাবে লাগু করার চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি সফল হননি। প্রধান বিচারপতির চেয়ারে এসে বিচারপতি সঞ্জীব খান্নাও (CJI Sanjeev Khanna) একইভাবে জরুরি ভিত্তিতে মামলা শোনার আবেদনের জন্য কড়া নির্দেশ দিলেন আইনজীবীদের। এরপরেও আইনজীবীরা নিয়ম কতটা মানবেন, তা অনেকটাই নির্ভর করবে প্রধান বিচারপতির কড়া নিয়মানুবর্তিতার উপর।

সোমবারই দেশের ৫১ তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নেন বিচারপতি সঞ্জীব খান্না (CJI Sanjeev Khanna)। সোমবার থেকেই তিনি সুপ্রিম কোর্টে (Supreme Court) যোগ দেন। মঙ্গলবার তাঁর এজলাসে আইনজীবীরা মামলার শুনানি দ্রুত করার আর্জি জানালে কড়া বার্তা দেন প্রধান বিচারপতি। তিনি জানান, মুখে (orally) এই আবেদন করা যাবে না। ই-মেল (e-mail) অথবা লিখিতভাবে আবেদন করতে হবে দ্রুত শুনানির জন্য।

এই নিয়ম আগেও জারি ছিল। তবে মানতেন না আইনজীবীরা। প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড় একাধিকবার আইনজীবীদের এই নিয়ম পালনের অনুরোধ করার পরেও মৌখিকভাবে আবেদন করা বন্ধ হয়নি। প্রধান বিচারপতি পদে যোগ দেওয়ার পরেও ফলে একই সমস্যার সম্মুখিন বিচারপতি খান্না।

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...