Friday, April 10, 2026

প্রতীক্ষার অবসান, মাঠে ফিরছেন শামি, বাংলার হয়ে বল হাতে ফিরছেন তারকা পেসার

Date:

Share post:

অবশেষে প্রতীক্ষার অবসান। অবশেষে মাঠে নামতে চলেছেন ভারতীয় তারকা ক্রিকেটার মহম্মদ শামি। প্রায় একবছর পর বল হাতে নামতে চলেন তিনি। তবে দেশের জার্সিতে নয়। সূত্রের খবর রঞ্জিট্রফিতে বাংলার হয়ে মাঠে নামার চলেছেন ভারতের তারকা পেসার। বুধবার রঞ্জিতে বাংলার ম্যাচ রয়েছে মধ্যপ্রদেশের সঙ্গে।সেই ম্যাচ থেকেই মাঠে নেমে পড়বেন শামি। জানা যাচ্ছে, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির তরফে ছাড়পত্র পেয়ে গিয়েছেন ভারতীয় পেসার।

বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল মাঠে ফিরতে পারেন শামি। চলছিল এনসিএ-তে রিহ্যাব ও। মনে করা হচ্ছিল অস্ট্রেলিয়া সিরিজ থেকে ফিরতে পারেন শামি। তবে টিম ইন্ডিয়াতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দলে রাখা হয়নি শামিকে। তবে সব জল্পনার শেষে রঞ্জিতে বাংলার হয়ে মাঠে নামতে চলেছেন তিনি। গতবছর একদিনের বিশ্বকাপের ফাইনালে শেষবার খেলতে দেখা গিয়েছিল শামিকে। সেই ম্যাচের পর থেকেই শুরু হয়ে যায় শামির চিকিৎসা। সমস্যা ছিল হাঁটুতেও। হয় অস্ত্রোপ্রচার। সেই সব কিছু সারিয়ে মাঠে ফিরছেন শামি।

এদিকে শামিকে দলে পেয়ে শক্তি বাড়ছে বাংলা দলের। বাংলার অভিজ্ঞ দুই পেসার আকাশদীপ এবং মুকেশ কুমার ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়ায়। গত ম্যাচে চোট পেয়েছেন ঈশান পোড়েলও। এমন অবস্থায় শামিকে পেলে অনেকটাই শক্তি যে বাড়বে বাংলার, তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


Related articles

অসমের পরে বাংলা! বহিরাগত ঢুকিয়ে ভোট করার বিজেপির চক্রান্ত ফাঁস মমতার

উত্তরপ্রদেশ থেকে ট্রেনে করে ৫০ হাজার লোক নিয়ে গিয়ে ভোট করিয়েছে ডাবল ইঞ্জিন রাজ্য অসমে! বাংলাতেও হাজার হাজার...

উন্নয়ন কার্ডে ‘সাপ বিজেপি’! সাপ-লুডোর খেলায় অভিনব প্রচার তৃণমূলের

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (2026 West Bengal Election)। ভোটের উৎসবে নজর কাড়তে সব দলই নতুন নতুন প্রচারের পদ্ধতি...

এলিট মানসিকতার বিরুদ্ধে সরাসরি বার্তা, পরমা-সঙ্গীতাকে জবাব পূজারিণীর

সোশ্যাল মিডিয়ার (Social Media) আড়ালে বসে ইংরেজি উচ্চারণ আর উপস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছিলেন পরমা বন্দ্যোপাধ্যায় (Parama Banerjee) ও...

বিজেপির ‘সংকল্পপত্র’ নয়া জুমলা! ভিডিও দেখিয়ে বিজেপির দ্বিচারিতা ফাঁস অভিষেকের

বিজেপির ইস্তেহারে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে বেকারভাতা। নয়া জুমলা নিয়ে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক...