Friday, April 3, 2026

কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে পাহাড়ে সরব মুখ্যমন্ত্রী, নাম না করে নিশানা বিজেপিকে

Date:

Share post:

সরস মেলার মেলার উদ্বোধন মঞ্চ থেকে ফের কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সুর চড়ালেন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, দার্জিলিং-এ অনুষ্ঠান মঞ্চ থেকে কেন্দ্রের বঞ্চনা নিয়ে তীব্র আক্রমণ করেন মমতা। নাম না করে BJP-কেও নিশানা করেন তিনি। তাঁর কথায়, ভোটের সময় (পড়ুন বিজেপি) বড় বড় কথা বলে, গেলেও কেন্দ্রীয় সরকার বাংলার প্রাপ্য আটকে রেখেছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, জানুয়ারিতে ফের পাহাড়ে আসবেন। নেতাজি জন্মজয়ন্তী সেখানেই পালন করবেন বলে জানান তিনি।

এদিন, মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, কিছু সংবাদমাধ্যম বাংলা সম্পর্কে নেতিবাচক খবর প্রচার করছে। এবিষয়ে পাহাড়বাসীকে সতর্কও করেন মমতা (Mamata Banerjee)। তাঁর কথায়, “একটা সময় কথায় কথায় পাহাড়ে অশান্তি তৈরি করা হত। সব কিছু বন্ধ করে দেওয়া হত। এখন শান্তি ফিরেছে। অনেকে এই শান্তি নষ্ট করতে চাইছে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

মুখ্যমন্ত্রীর কথায়, ভোটের সময় বড় বড় প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়ে যায় গেরুয়া শিবির। কিন্তু কেন্দ্রে তাদের ক্ষমতাসীন সরকার পাহাড়ের উন্নয়নের টাকা আটকে রেখেছে।

প্রথমবার ক্ষমতায় আসার পর থেকেই পাহাড়কে বিশেষ গুরুত্ব দিয়েছেন মমতা। তাঁর উদ্যোগেই পাহাড়ে শান্তি ফিরেছে। সেখানে গেলে তিনি মিশে যান স্থানীয়দের সঙ্গে। এদিন সার মেলার উদ্বোধন করে স্থানীয় নৃত্যশিল্পীদের সঙ্গে পা মেলান মুখ্যমন্ত্রী। পাহাড়ের সঙ্গে তাঁর আত্মীয়তা বোঝাতে দার্জিলিং-এর মেয়ের পরিবারে তাঁদের পরিবারে বিয়ের প্রসঙ্গে উল্লেখ করে বলেন, “আমার তো আপনাদের সঙ্গে আত্মীয়তা রয়েইছে। শুধু ভোটের জন্য আসি না, পাহাড়কে আমি ভালবাসি। তাই বারে বারে ছুটে আসি।” তাঁর কথায়, “দার্জিলিং ভাল থাকলে আমি ভাল থাকি। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, জানুয়ারিতে ফের পাহাড়ে আসবেন। নেতাজি জন্মজয়ন্তী সেখানেই পালন করবেন বলে জানান তিনি।







Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...