Saturday, April 4, 2026

বাড়ছে বেপরোয়া বাসের দৌরাত্ম্য, মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ পরিবহন বৈঠক

Date:

Share post:

রাজ্যে একের পর এক পথ দুর্ঘটনায় (Road Accident) উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার সল্টলেকে বাস দুর্ঘটনার পরই জরুরি ভিত্তিতে পরিবহন বৈঠকের নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ পুর ও নগরোন্নয়ন এবং পরিবহণ দফতরের কর্তাদের নিয়ে বৈঠক করবেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) ও পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Snehasish Chakraborty)। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতা ও বিধাননগরের পুলিশ কমিশনার, বিভিন্ন সরকারি পরিবহণ নিগমের প্রতিনিধি ও বেসরকারি বাস এবং অন্যান্য যানবাহন মালিকদের সংগঠনের প্রতিনিধিরাও থাকবেন বলে জানা যাচ্ছে।

রেষারেষির জেরে পথ দুর্ঘটনা রুখতে আগামী দিনে আরও কড়া হচ্ছে রাজ্য।প্রথমে বেহালা তারপর বাঁশদ্রোণী আর এখন সল্টলেক । একের পর এক এই ধরনের দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে শিশুরা। উত্তরবঙ্গ সফরের মাঝেই সল্টলেকের দুর্ঘটনার খবর কানে আসতেই পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং তৃণমূল নেতা কুণাল ঘোষের সঙ্গে ফোনে কথা বলেন মমতা। তাঁর নির্দেশমতোই সবকটি বেসরকারি বাস সংগঠনকে নিয়ে এই বৈঠক করা হবে। বেপরোয়া বাসের দৌরাত্ম্য ও রেষারেষির প্রবণতা কমাতে বৈঠকে কোন সিদ্ধান্ত গৃহীত হয় সেদিকে নজর থাকবে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...