Saturday, June 27, 2026

শিশু দিবসে দার্জিলিং-এ খুদেদের হাতে চকোলেট-উপহার দিলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

শিশু দিবসের সকালে দার্জিলিং-এ কচিকাঁচাদের সঙ্গে মিশে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, দার্জিলিং-এ (Darjeeling) চেনা ছন্দে দেখা গেল তাঁকে। সোমবার থেকে পাহাড়ে রয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার থেকে প্রতিদিন সকালে হাঁটতে বেরিয়ে আট থেকে আশির সঙ্গে কথা বলছেন, তাঁদের আবদার মেনে তুলছেন সেলফি-ফোটো। এদিন শিশুদিবস। সেই উপলক্ষ্যে ছোটদের হাতে চকোলেটের বাক্স, খেলনা তুলে দেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

পাহাড়ে গেলে প্রায় প্রতিবারই সকালে হাঁটতে বের হন মুখ্যমন্ত্রী। এবারও তার ব্যতিক্রম হয়নি। মঙ্গলবার, GTA-র গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। তার আগে সকালে দার্জিলিং শহরের বেরিয়ে জনসংযোগ সারেন মমতা। স্কুল পড়ুয়াদের সঙ্গে কথা বলেন, দেন চকোলেট। বুধবারও সকাল সকাল ম্যালের দিকে রাস্তা ধরে হাঁটেন মুখ্যমন্ত্রী। দার্জিলিঙের পদ্মজা নায়ডু জুলজিক্যাল পার্কের দুটি তুষারচিতার শাবক ও ৪টি রেড পান্ডারও নামকরণ করেন। ম্যালের পাশে একটি মার্কেট কমপ্লেক্সে ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী।

এদিন সকালে দার্জিলিং শহরের রাস্তায় পথচলতি শিশুদের চকোলেটের বাক্স দেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। ছিল খেলনাও৷ ম্যালে গিটার বাজিয়ে গান করছিল কয়েকজনে স্কুল পড়ুয়া। দাঁড়িয়ে তাদের গান শোনেন, উৎসাহ দেন মুখ্যমন্ত্রী। কয়েকজন পর্যটকদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলেন৷ সকালে হাঁটতে বেরিয়ে তাঁকে দেখতে রাস্তার দুধারে ভিড় জমে যায়। কুশল বিনিময় করে জনসংযোগ সারেন তৃণমূল সুপ্রিমো।







Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...