Saturday, April 4, 2026

রাজধানীতে শুরু আন্তর্জাতিক বাণিজ্য মেলা, নজর কাড়ছে বাংলার শিল্পে মোড়া ‘পশ্চিমবঙ্গ প্যাভিলিয়ন’

Date:

Share post:

রাজধানীতে শুরু হয়ে গেল ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলা। দিল্লির (Delhi) ভারত মণ্ডপম-এ আয়োজিত এবারের মেলায় এবারও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পশ্চিমবঙ্গ প্যাভিলিয়ন৷ বাংলার শিল্প সংস্কৃতির উপরে ভিত্তি করে তৈরি এবারের পশ্চিমবঙ্গ প্যাভিলিয়নের (West Bengal Pavilion) আয়তন ৩০৪ বর্গ মিটার৷ এরই মধ্যে রাজ্যের শিল্প সংস্কৃতি, পর্যটন, শিল্প, গ্রামোন্নয়ন, আদিবাসী উন্নয়ন, স্বনির্ভর গোষ্ঠীর কাজকে সুনিপুণ ভাবে তুলে ধরা হয়েছে৷ বৃহস্পতিবার, বিকেলে পশ্চিমবঙ্গ প্যাভিলিয়নের উদ্বোধন করেন রাজ্যের রেসিডেন্ট কমিশনার উজ্জ্বয়িনী দত্ত৷

ভারত মণ্ডপম-র প্রথম তলে থাকা ‘পশ্চিমবঙ্গ প্যাভিলিয়ন‘-এ (West Bengal Pavilion) বিশেষ গুরুত্ব পেয়েছে পুজো কার্নিভাল, দার্জিলিং, কন্যাশ্রী এবং অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডার৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মস্তিষ্ক প্রসূত এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সম্পর্কে সারাদেশের আগ্রহ রয়েছে৷

পশ্চিমবঙ্গ প্যাভিলিয়নের ভিতরের দেওয়ালে আছে টেরাকোটার মুখোশ। প্যাভিলিয়নের মধ্যে থাকা স্টলগুলির মাধ্যমে বাংলার বিভিন্ন প্রান্তের শিল্প সম্ভার, হাতের কাজের জিনিসকে তুলে ধরা হচ্ছে দর্শনার্থীদের জন্য৷ রয়েছে বালুচরি শাড়ি, নকসি কাঁথা ও শান্তিনিকেতনের ব্যাগ৷ সঙ্গে থাকছে জিভে জল আনা মালদহের ক্ষীরকদম, রসগোল্লা এবং অবশ্যই দার্জিলিংয়ের মন ভরানো চা৷ আর সুরে-ছন্দে মন মাতানোর জন্য থাকছে লাইভ বাউল গান ও ছৌ নাচ৷

অন্যান্য বারের মতো এবারেও পশ্চিমবঙ্গ প্যাভিলিয়নের প্রতি আকর্ষণ দেখা যাচ্ছে প্রথম দিন থেকেই। ২৭ নভেম্বর পর্যন্ত চলবে এই ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলা৷ তার মধ্যে ২৬ নভেম্বর মেলায় মহা ধুমধামে পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস৷







Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...