Friday, June 26, 2026

প্রোটিয়াদের বিরুদ্ধে ব্যাট হাতে দাপট, শতরান করে কী বললেন তিলক?

Date:

Share post:

গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাট হাতে দাপট দেখান তিলক বর্মা। ১০৭ রানে অপরাজিত তিনি। তিলকের সৌজন্যেই ২১৯ রান করে টিম ইন্ডিয়া। জয়ের মুখ দেখে সূর্যকুমার যাদবের দল। আর দলের জন্য এমন পারফম্যান্স করতে পেরে উচ্ছ্বসিত তিলক।

১০৭ রান । এই রানের সুবাদে আন্তর্জাতিক টি-২০তে প্রথম শতরান। এরপর দেখা যায়, কারও দিকে তাকিয়ে চুমু ছুড়ছেন তিলক। কাকে চুমু ছুড়ছিলেন তিলক। ম্যাচ শেষে জানান তিনি। তিলক বলেন,” ওই চুমু সূর্যকুমারের জন্য ছিল। আমাদের অধিনায়কের জন্য। ও আমাকে তিন নম্বরে ব্যাট করার সুযোগ দিয়েছে। আমি তিন নম্বরে ব্যাট করতে ভালবাসি। গত দুটো ম্যাচে চার নম্বরে নেমেছিলাম। কিন্তু এই ম্যাচের আগে সূর্য আমার ঘরে গিয়ে বলেছিল, ‘তুমি তিন নম্বরে নামবে। এটাই সুযোগ। কাজে লাগাও।” এরপর তিলক আরও বলেন, “ আমি সূর্যকে বলেছিলাম, সুযোগ পেলে কাজে লাগাব। সেটা করতে পেরেছি। তাই ওর দিকে ব্যাট দেখিয়েছিলাম। এই দিনটা আমার সারা জীবন মনে থাকবে।”

প্রোটিয়াদের বিরুদ্ধে চার ম্যাচের সিরিজ খেলছে টিম ইন্ডিয়া। গতকাল ম্যাচে জয় পেয়ে ২-১ এগিয়ে সূর্যকুমারের দল।

আরও পড়ুন- অস্ট্রেলিয়া সিরিজের আগে বিরাট-রোহিতকে বিশেষ বার্তা ব্রেটলির

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...