Saturday, June 6, 2026

অস্ট্রেলিয়া সিরিজের আগে বিরাট-রোহিতকে বিশেষ বার্তা ব্রেটলির

Date:

Share post:

সামনেই অস্ট্রেলিয়া সিরিজ। ২২ নভেম্বর থেকে শুরু বর্ডার-গাভাস্কর। তার প্রস্তুতি ইতিমধ্যে শুরু করে দিয়েছে ভারতীয় দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে সমালোচনায় ভারতীয় দুই ব্যাটার। যাদের ব্যাটে রানের খরা দেখা দিয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধেও রান পাননি তাঁরা। যাদের কথা বলা হচ্ছে তাঁরা হলেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। কিউইদের বিরুদ্ধে রান পাননি তাঁরা। অজিদের বিরুদ্ধে সিরিজ জিততে হলে এদের রান করতেই হবে। আর তাই অস্ট্রেলিয়া সিরিজের আগে দুই ক্রিকেটারকে বিশেষ পরামর্শ দিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ব্রেটলি।

এদিন নিজের ইউটিউব চ্যানেলে লি বলেন, “যখন আপনি টানা কয়েকটি ম্যাচে খারাপ খেলবেন, তখনই চাপ পড়বে আপনার উপর। বিরাট কোহলি ও রোহিত শর্মার মত তারকা খেলোয়াড়কে নতুনভাবে পরিকল্পনা করতে হবে। আমি তাদের বলব, অস্ট্রেলিয়ায় খেলতে নামার আগে আপনারা আপনাদের কৌশল নিয়ে কাজ করুন, যতটা সম্ভব ক্রিকেট থেকে দূরে থাকুন এবং সতেজ হয়ে উঠুন।”

২২ নভেম্বর প্রথিম ম্যাচ। ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছেন বিরাট কোহলি, যশপ্রীত বুমরাহরা। যেই ছবি পোস্ট করেছে বিসিসিআই। যদিও অধিনায়ক রোহিত শর্মা এখনও অস্ট্রেলিয়া পৌঁছননি।

আরও পড়ুন- মাঠে ফিরেই বল হাতে দাপট শামির, দাঁড়িয়ে হ্যাটট্রিকের সামনে

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...