Friday, June 26, 2026

মাঠে ফিরেই বল হাতে দাপট শামির, দাঁড়িয়ে হ্যাটট্রিকের সামনে

Date:

Share post:

মাঠে নেমেই বল হাতে দাপট দেখালেন মহম্মদ শামি। গতকাল থেকে বাংলার হয়ে রঞ্জিট্রফির ম্যাচে নেমেছেন ভারতীয় পেসার। মধ্যপ্রদেশের বিরুদ্ধে প্রথম দিন বল হাতে দাপট দেখাতে না পারলেও, দ্বিতীয় দিন জ্বলে উঠলেন তিনি। নিলেন ৪ উইকেট। হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে শামি। শামির সৌজন্যে ধসে যায় মধ্যপ্রদেশ। ১৬৭ রানে শেষ হল তাদের ইনিংস। বাংলা লিড নিল ৬১ রানে।

মাত্র ১৯ ওভার বল করে শামি দখলে আসে চার উইকেট। মধ্যপ্রদেশের অধিনায়ক শুভম শর্মা , সারাংশ জৈন, কুমার কার্তিকেয় এবং কুলবন্ত খেজরোলিয়ার উইকেট তোলেন শামি।  মধ্যপ্রদেশের অধিনায়ক শুভম শর্মাকে আউট করেন উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে। এরপর বোল্ড করে দেন সারাংশ জৈনকে। পরের দিকে দুই টেলএন্ডার কুমার কার্তিকেয় এবং কুলবন্ত খেজরোলিয়াকে পর পর দু’বলে ফিরিয়ে দেন শামি। হ্যাটট্রিকের সামনে তিনি। দ্বিতীয় ইনিংসে নিজের প্রথম বলে উইকেট নিলেই হ্যাটট্রিক করে ফেলবেন ভারতীয় পেসার। ১৯ ওভার শেষে শামি ৫৪ রানে ৪ উইকেট নিয়েছেন শামি।

গত একদিনের বিশ্বকাপ ফাইনালের পর আর মাঠে নামা হয়নি মহম্মদ শামির। একের পর এক চোটআঘাতে কাবু ছিলেন তিনি। হয় অস্ত্রোপ্রচার। এনসিএতে চোট সারিয়ে ফিট হন শামি। তবে তাঁর জায়গা হয়নি বর্ডার-গাভাস্কর ট্রফির স্কোয়াডে। তবে তিনি রঞ্জিতে ফিরেছেন। কারণ তাঁর লক্ষ্য ভারতীয় দল।

আরও পড়ুন- ‘ছেলের কেরিয়ার নষ্ট করেছেন ধোনি-বিরাট-রোহিত-দ্রাবিড়’ অভিযোগ সঞ্জুর বাবার


Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...