Tuesday, March 31, 2026

শান্তিনিকেতনে ফিরছে ঐতিহ্যের পৌষমেলা! বড় ঘোষণা বিশ্বভারতীর

Date:

Share post:

পাঁচ বছর পর ফিরছে বাঙালির চেনা ঐতিহ্য। বাউলের মেঠো সুরে রবি প্রিয় শান্তিনিকেতনেই (Shantiniketan) এবার পৌষমেলার (Poush Mela) আসর বসতে চলেছে। বুধবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে (Vishva Bharati University) রুদ্ধদ্বার বৈঠকের পর জনসংযোগ আধিকারিক জানান যে শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষের আয়োজনে এবার বীরভূমে পৌষমেলা হতে চলেছে। পাঁচ বছর পর সেই চেনা দৃশ্য ফিরে পাওয়ার খবরে উচ্ছ্বসিত আশ্রমিক থেকে শুরু করে শান্তিনিকেতনের বাসিন্দারা।

বাঙালিয়ানার অন্যতম অঙ্গ কবিগুরুর ভালবাসার শান্তিনিকেতনে আয়োজিত পৌষমেলা। বিগত কয়েক বছরে মেলা হয়েছে ঠিকই কিন্তু, পরিচিত সেই ছবিটা অনেকটাই বদলে গেছিল, যা নিয়ে বিস্তর সমালোচনার মুখেও পড়তে হয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষকে। করোনার সময় (Covid period) থেকেই লাল মাটির দেশের পৌষমেলায় একটা মিশ্র সংস্কৃতির প্রভাব মিশতে শুরু করেছিল। ২০২৪ সালে পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) উদ্যোগে পূর্বপল্লিতে আয়োজিত পৌষমেলায় বিশ্বভারতী বা শান্তিনিকেতন ট্রাস্টের অংশগ্রহণ ছিল না। তবে ২০২৫-এ ঐতিহ্যবাহী পৌষমেলা হবে বিশ্বভারতী ও ট্রাস্টের হাত ধরেই। বোলপুরের ব্যবসায়ী সমিতি ও কবিগুরু হস্তশিল্পী উন্নয়ন সমিতি এই পূর্বপল্লির মাঠে মেলার দাবিতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছিল।বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ জানান, “মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ট্রাস্টের ডিড অনুযায়ী আগামী ৭ পৌষ পূর্বপল্লির মাঠেই মেলার আয়োজন হবে।” খুব তাড়াতাড়ি রাজ্য ও জেলা প্রশাসনের সঙ্গে এই নিয়ে আলাদা বৈঠক করে বিস্তারিত আলোচনা করা হবে বলে জানা যাচ্ছে।

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...