Friday, June 26, 2026

কলকাতার হোটেল থেকে BSF জওয়ানের দেহ উদ্ধারে চাঞ্চল্য!

Date:

Share post:

দুদিন ধরে হোটেলের রুম থেকে বেরোতে দেখা যায়নি তাঁকে। অবশেষে বেরোলো মৃতদেহ। কলকাতার ভিআইপি রোডের (VIP road) একটি হোটেলে বিএসএফ জওয়ানের (BSF Jawan)মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।ভিপুলিশ সূত্রে জানা গেছে, ৪৩ বছর বয়সী মৃত জওয়ান মঙ্গল ভিলান (Mangal Vilan) পাঞ্জাবের বাসিন্দা। দিল্লির সিজিও কমপ্লেক্সে (CGO Complex Delhi) কাজ করেন তিনি। গত ৩ অগাস্ট পঞ্জাব থেকে বিমানে কলকাতায় আসেন। এরপর থেকে হোটেলেই ছিলেন। সোমবার সন্ধ্যায় তাঁর মৃতদেহ উদ্ধার হয়।

হোটেলের কর্মীরা জানিয়েছেন শনিবার থেকেই তাঁকে রুম থেকে বের হতে দেখা যায়নি। খুব স্বাভাবিক ভাবেই কিছুটা কৌতুহল তৈরি হয়েছিল সকলের মনে। সোমবার সকাল থেকে ডাকাডাকিতে সাড়া না মেলায় সন্দেহ হয় কর্মীদের। হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে দরজা ভেঙে পুলিশ ওই জওয়ানের নিথর দেহ উদ্ধার করে। সোমবার রাতে মৃতদেহ বিধান নগর মহকুমা হাসপাতালে পাঠানো হলেও আজ মঙ্গলবার ময়নাতদন্তের জন্য তা আরজি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) নিয়ে যাওয়া হবে। প্রাথমিক অনুমান অতিরিক্ত মদ্যপানের কারণেই মৃত্যু হয়েছে মঙ্গলের। এর পেছনে অন্য কোনও কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি দিল্লিতে কর্মরত জওয়ান বাড়ি থেকে কেন সোজা রাজধানীতে গেলেন না তা নিয়েও প্রশ্ন জেগেছে তদন্তকারীদের মনে।

Related articles

ম্যাঙ্গালোরের মঞ্চে DDLJ ম্যাজিক ‘পাঠান’ শাহরুখের 

বয়স যে সংখ্যা মাত্র, কাজের প্রতি ভালোবাসা আর ১০০ শতাংশ পেশাদারিত্ব থাকলে যে সিনিয়র সিটিজেন হয়েও নয়ের দশকের...

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...