Saturday, April 4, 2026

লটারির মাধ্যমে টাকা তছরূপের অভিযোগ! কলকাতা-সহ শহরতলিতে ইডি তল্লাশি 

Date:

Share post:

বৃহস্পতিবার সকাল থেকে শহর জুড়ে ইডি (ED)হানা। লটারির মাধ্যমে টাকা নয়ছয়ের অভিযোগের তদন্তেই কেন্দ্রীয় এজেন্সির এই অভিযান (ED Raid on Lottery Case) বলে জানা যাচ্ছে। সকাল থেকেই ইডির আধিকারিকেরা কয়েকটি দলে ভাগ হয়ে লেকটাউন (Lake Town) এবং উত্তর ২৪ পরগনার মাইকেল নগরের একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছেন বলে খবর।

বেআইনি টাকার যোগসূত্র খুঁজতে এর আগেও রাজ্যের বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় গোয়েন্দারা তল্লাশি চালিয়েছেন। ইডি সূত্রে খবর, এয়ারপোর্ট সংলগ্ন মাইকেল নগরে লটারির একটি গুদামে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। যদিও এই সংক্রান্ত কোনও তথ্য প্রকাশের নারাজ গোয়েন্দা আধিকারিকরা। লটারি প্রতারণা মামলায় (Money Laundering case) কোনও প্রভাবশালীর যোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...