Wednesday, June 24, 2026

মোদি ঘনিষ্ঠ তুলসী গ্যাবার্ডকে দেশের গোয়েন্দা বিভাগের নতুন অধিকর্তা করলেন ট্রাম্প

Date:

Share post:

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতে হিন্দুধর্ম শ্রেষ্ঠ ধর্ম! গীতা শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। তাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তিনি গীতা উপহার দিয়েছিলেন। এবার মোদি ঘনিষ্ঠ আমেরিকার কংগ্রেসের প্রাক্তন ডেমোক্র্যাট সদস্য তুলসী গ্যাবার্ডকে দেশের গোয়েন্দা বিভাগের নতুন অধিকর্তা নিয়োগ করলেন রিপাবলিকান প্রেসিডেন্ট।তুলসী নাম দেখে অনেকে তাঁকে ‘ভারতীয় বংশোদ্ভূত’ ভেবে ভুল করেন। কিন্তু তাঁর সঙ্গে ভারতের কোনও সম্পর্ক নেই।

আমেরিকার কংগ্রেসের একমাত্র হিন্দু সদস্য তুলসী ভারতীয় বংশোদ্ভূত সমাজে বেশ জনপ্রিয়। ২০২২ সালে প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে ‘বর্ণবিদ্বেষী’ কার্যকলাপের অভিযোগ তুলে ডেমোক্র্যাটিক পার্টি ছেড়েছিলেন। ২০২০ সালে বাইডেনের সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে শামিল হয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছিলেন তুলসী। গত অগস্টে ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রচার সংক্রান্ত বিষয় নিয়ে একটি বৈঠক হয়েছিল। সেখানে হাজির ছিলেন তুলসী।শেষপর্যন্ত গোয়েন্দা অধিকর্তার মতো গুরুত্বপূর্ণ পদে তুলসীকে মনোনীত করলেন তিনি। বুধবার ফ্লরিডা প্রদেশ থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য ম্যাট গিৎজকে অ্যাটর্নি জেনারেল পদেও মনোনীত করেছেন ট্রাম্প।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...