Saturday, April 4, 2026

ভিনরাজ্যের জালিয়াতি ধরছে বাংলার ‘রাফ অ্যান্ড টাফ’ প্রশাসন: ট্যাব নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ভিনরাজ্যের জালিয়াতি ধরছে বাংলার ‘রাফ অ্যান্ড টাফ’ প্রশাসন। পড়ুয়াদের ট্যাবের (Tab) টাকা গায়েব নিয়ে শুক্রবার, বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বহন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, ভিনরাজ্যের জালিয়াতি ধরছে রাজ্যের প্রশাসন। একই সঙ্গে যাদের টাকা খোয়া গিয়েছে, সেই পড়ুয়াদের ট্যাবের টাকা দেওয়া হচ্ছে বলেও জানান রাজ্যের প্রশাসনিক প্রধান।

পাহাড় সফর সেরে ফিরছেন মুখ্যমন্ত্রী। দুপুরে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা (Mamata Banerjee) বলেন, এটা প্রশাসনিক বিষয়। কড়া পদক্ষেপ নিয়েছে সরকার। শুধু বাংলায় নয়, ভিনরাজ্যের জালিয়াতরা মহারাষ্ট্র, রাজস্থান থেকে টাকা গায়েব করেছে। কিন্তু তাদের প্রথম ধরেছে এরাজ্যের প্রশাসন। মমতা বলেন, “আমরাই এই গ্রুপটাকে ধরেছি। আমাদের প্রশাসন রাফ অ্যান্ড টাফ। ৬জনকে গ্রেফতার করা হয়েছে। সিট গঠন করা হয়েছে।“

একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, যাদের ট্যাবের টাকা গায়েব হয়েছে, সে পড়ুয়াদের টাকা দেওয়া হচ্ছে। তাঁর আশ্বাস, “যারা ট্যাবের টাকা পায়নি, তাদের ট্যাবের টাকা দিয়ে দেওয়া হচ্ছে।”







Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...