Wednesday, June 24, 2026

অ্যান্টি ট্রাস্ট রুল ভেঙেছে ফেসবুক, ৭১২৩ কোটি টাকার জরিমানা জুকারবার্গের সংস্থাকে!

Date:

Share post:

বিশ্বাস ভঙ্গ করেছে মেটা (META) নিয়ন্ত্রণাধীন ফেসবুক। মার্ক জুকারবার্গের (Mark Zuckerberg) সংস্থা ৮০ কোটি ইউরোর জরিমানা চাপাল ইউরোপীয় ইউনিয়ন (Europian Union)। তাদের অভিযোগ, মেটা তার অনলাইন শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবা ফেসবুক মার্কেটপ্লেসকে ব্যক্তিগত সামাজিক নেটওয়ার্ক ফেসবুকের (Facebook) সঙ্গে যুক্ত করেছে। এবং অন্যান্য অনলাইন বিজ্ঞাপন পরিষেবা প্রদানকারীদের উপর বিশেষ শর্ত আরোপ করেছে যার ফলে অ্যান্টি ট্রাস্ট রুল (Anti Trust Rule) লঙ্ঘন করা হয়েছে। সেই কারণেই জরিমানা।

ইউরোপীয় কমিশন জানিয়েছে যে, ব্যবহারকারীরা চান বা না চান, তাঁদের কাছে ফেসবুকের অনলাইন শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবা এসে যায়। যা এই সংস্থার বাড়তি সুবিধা যেটা অন্যান্য মার্কেট প্রতিযোগীদের কাছে নেই।ইউরোপীয় কমিশনের প্রতিযোগিতা নীতির দায়িত্বে থাকা এগজিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট মার্গ্রেথ ভেস্টেগার (Margrethe Vestager) জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় বিশেষ প্রাধান্যের সুযোগ নেওয়া এবং প্রচারমূলক বিষয়বস্তু বিজ্ঞাপনের জন্য ব্যক্তিগত সমাজমাধ্যমকে ব্যবহার করার অভিযোগে মেটাকে ৭৯ কোটি ৭৭ লক্ষ ইউরো জরিমানা করা হয়েছে। যদিও জুকারবার্গের তরফে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...