Friday, April 3, 2026

সম্মতি থাকলেও নাবালিকার সঙ্গে যৌন সঙ্গম ধর্ষণ: রায় বম্বে হাই কোর্টের

Date:

Share post:

নাবালিকার সঙ্গে যৌন সঙ্গম ধর্ষক, এমনই রায় দিল বম্বে হাই কোর্ট (Bombay High Court)। সেক্ষেত্রে নাবালিকার সম্মতি থাকা বা না থাকা আলাদা করে গ্রহণযোগ্য নয় বলেই পর্যবেক্ষণ আদালতের। যখনই নাবালিকার সঙ্গে যৌন সঙ্গমের প্রশ্ন আসবে তখনই তা পকসো (POCSO) আইনের আওতায় আসবে বলে উল্লেখ করেন বিচারপতি গোবিন্দ সনপ। অভিযোগের তিরে থাকা যুবককে ধর্ষণে অভিযুক্ত ঘোষণা করে।

মহারাষ্ট্রের ওয়ার্ধার (Wardha) এক কিশোরীকে বলপূর্বক যৌন সঙ্গমে লিপ্ত করে এক যুবক। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণে অভিযোগও ওঠে। এরপর নাবালিকা গর্ভবতী হলে বিয়ের জন্য যুবকের উপর চাপ দেওয়া হয়। চাপে পড়ে যুবক ওই নাবালিকাকে মালাবদল করে বিয়ে করে। এরপর নাবালিকাকে গর্ভপাত করানোর জন্য চাপ দেয়। সেই সঙ্গে নাবালিকার গর্ভের সন্তান নষ্ট করার জন্যও চাপ দেয়। বাধ্য হয়ে নাবালিকা ওয়ার্ধা থানায় (Wardha police station) যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।

নিম্ন আদালত পকসো আইনে যুবকে ধর্ষণে অভিযুক্ত ঘোষণা করে। রায়কে চ্যালেঞ্জ করে যুবক বম্বে হাই কোর্টের দ্বারস্থ হয়। সেখানে বিচারপতি গোবিন্দ সনপের (Justice Govind Sanap) সিঙ্গল বেঞ্চের পর্যবেক্ষণ, নাবালিকার সঙ্গে যৌন সঙ্গম সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পকসো (POCSO) আইনের অন্তর্গত। সেক্ষেত্রে নাবালিকার অনুমতি থাকা বা না থাকা আলাদা করে বিচার্য নয়। দুই ক্ষেত্রেই তা ধর্ষণ বলে গণ্য হবে। সেই সঙ্গে যে বিয়ের দাবি করে অভিযুক্ত যুবক নিম্ন আদালতের রায়ের বিরোধিতা করেছে তা নাবালিকা বিবাহের অপরাধ। যদিও বিবাহের সপক্ষে ছবি ছাড়া আর কোনও প্রমাণ মজুত না থাকা ধর্ষণকেই সমর্থন জানাচ্ছে।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...