Monday, June 22, 2026

ভয় পেয়ে মিথ্যাচার, কমিশনে যাওয়া হচ্ছে বলে সাংসদদের নিয়ে সোজা থানায় পুলিশ!

Date:

Share post:

ভয় পেয়ে গেল কমিশন। বিরোধী সাংসদদের মুখোমুখি হয়ে চোখা চোখা প্রশ্ন সামাল দেওয়ার মতো মেরুদণ্ডে জোর নেই। তাই মিথ্যাচারের ডিপ্লোমেসি। পুলিশ (Police) দিয়ে তাদের থানায় তুলে নিয়ে যাওয়া হল। অন্যদিকে কমিশনের অফিসের সামনে হাজির ছিলেন তৃণমূলের (TMC) তিন সাংসদ। তাদের ঢুকতে দিল না কমিশন। প্রশ্ন কেন? কোন অধিকারে?

এদিনের মিছিল সংসদ ভবন থেকে বেরিয়ে ট্রান্সফর্মার ভবনের কাছে আসার পরেই আটকে দেওয়া হয় সাংসদদের। সেখানেই বসে পড়েন সাংসদরা (MP)। চলতে থাকে ধরণা। এরপর আসে বাস। বলা হয় নিয়ে যাওয়া হচ্ছে কমিশনে। কিন্তু আসলে সাংসদদের নিয়ে যাওয়া হয় পার্লামেন্ট স্ট্রিট থানায়। এবং সেখানেই দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের (TMC) তিন সাংসদ, দোলা সেন, প্রতিমা মণ্ডল ও মমতাবালা ঠাকুর পৌঁছে যান কমিশন অফিসে। তাঁদের ঢুকতে দেওয়া হয়নি কমিশন অফিসে। প্রশ্ন কেন? যদি নির্বাচন কমিশন সাংসদদের সময় দিয়েই থাকে, তাহলে প্রবেশে বাধা কেন? দোলা সেনের স্পষ্ট কথা, কমিশন মিথ্যাচার করছে। যদি কমিশন সময় দিয়েই থাকে তাহলে ঢুকতে দেবে না কেন? ওরা আসলে বিরোধীদের ভয় পেয়েছে। তাই কমিশনে নিয়ে যাওয়া হচ্ছে বলে মিথ্যাচার করে সোজা থানায় নিয়ে যাওয়া হয়েছে সাংসদদের। এসআইআর নিয়ে কমিশনের যে কিছুই যুক্তি নেই, তা মিথ্যাচারের রাজনীতিতেই পরিষ্কার।
আরও খবরদিল্লিতে নানা ভাষার ঐক্য: SIR প্রতিবাদে পুলিশি বাধার ‘কালো দিন’ নিয়ে সরব ঋতব্রত

Related articles

আলিয়া-রণবীরের শুটিং সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১

শুটিং সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু! সঞ্জয় লীলা বনশালির সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ (Love and War)-এর সেটে মৃত্যু হয়েছে...

ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন কিয়ের স্টার্মার, লেবার পার্টির নেতৃত্ব থেকেও ইস্তফা

রাজনৈতিক চাপের মুখে পড়ে অবশেষে ব্রিটেনের প্রধানমন্ত্রীর (UK Prime Minister) পদ থেকে ইস্তফা দিলেন কিয়ের স্টার্মার (Keir Starmer)।...

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট! খোঁচা দিয়ে সহযোগিতা-বিরোধিতার বার্তা কুণালদের

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রাপ্য টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার দেয়নি। সোমবার, রাজ্য বাজেট (WB Budget...

কলেজ ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা! গ্রেফতার বিজেপি নেতার ভাইপো

বিজেপি শাসিত রাজ্যে নারী নিরাপত্তা যে একেবারে ধুলোয় মিশে গিয়েছে সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই। কলেজের এক ছাত্রীকে...