Monday, June 22, 2026

এশিয়া কাপে সূর্যকুমার এবং হার্দিককে নিয়ে বাড়ছে চিন্তা

Date:

Share post:

এশিয়া কাপের (Asia Cup) সময় ক্রমশ এগিয়ে আসছে। আর সেখানেই ভারতের চিন্তা ক্রমশ বাড়ছে। এশিয়া কাপে ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) খেলা ঘিরে এবার ঘোর অনিশ্চয়তা। হারনিয়া অস্ত্রোপচারের পর ব্যাট হাতে প্রস্তুতিতে নামলেও তিনি খেলার মতো পরিস্থিতিতে আছেন কিনা সেটা নিয়েই চলছে জোর জল্পনা। আর তার কারণ একটাই। তাঁকে এনসিএ-তে ফিটনেস টেস্ট দিতে হবে। সেখানে সূর্যকুমার (Suryakumar Yadav) পাশ করতে না পারলে যে ভারতীয় দলে বিরাট ধাক্কা তা বলার অপেক্ষা রাখে না।

আগামী সেপ্টেম্বরেই শুরু হবে এবারের এশিয়া কাপ। কিন্তু সে্খানে নামার আগে ভারতীয় দলের দুই তারকাকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তায় পড়েছে টিম ইন্ডিয়া। কারণ একটাই, ফিটনেস। সূর্যকুমার যাদবের সঙ্গে হার্দিক পান্ডিয়াকেও (Hardik Pandya) ডাকা হয়েছে এনসিএ-তে। চলতি মাসের ১১ ও ১২ অগাস্ট এনসিএ-তে হবে দুই ক্রিকেটারের ফিটনেস টেস্ট।

সেই রিপোর্টের ওপরই যে নির্ভর করছে তাদের এশিয়া কাপে খেলার কথা তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। হারনিয়া অস্ত্রোপচার হয়েছে সূর্যকুমার যাদবের। এনসিএ-তে তাঁর চূড়ান্ত পরীক্ষা হবে। এরপরই সিদ্ধান্ত। তবে হার্দিকের ফিটনেস টেস্ট শোনা যাচ্ছে রুটিন চেকআপই হবে। হার্দিক পান্ডিয়া প্রস্তুতিও শুরু করে দিয়েছে ইতিমধ্যে। সেপ্টেম্বরে এশিয়া কাপ নিয়ে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে তোরজোর।

Related articles

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...

মুখ্যমন্ত্রীর ‘ঝাড়াই-বাছাই’ বার্তা: কাদের চাকরিতে কোপ!

বাজেটে ভাতা বৃদ্ধি ঘোষণা করলেও সিভিক ভলান্টিয়ার (Civic), ভিলেজ পুলিশ এবং বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর...