Sunday, June 28, 2026

ফরেন আইপি দিয়ে জালিয়াতি! সামাজিক প্রকল্পের টাকা পাঠানোর আগে বাড়তি সতর্কতা নবান্নের

Date:

Share post:

ফরেন আইপি (Foreign IP address) ব্যবহার করে পড়ুয়াদের ট্যাবের টাকা জালিয়াতি করা হয়েছে, তদন্তে নেমে প্রাথমিক অনুমান কলকাতা পুলিশের (Kolkata Police)। এর জেরে এবার সামাজিক প্রকল্পে টাকা পাঠানোর ক্ষেত্রে বাড়তি সতর্কতা নিতে চলেছে নবান্ন (Nabanna)। অ্যাকাউন্টের তথ্য এবং নাম যাচাই করে তবেই কন্যাশ্রী, রূপশ্রী, জয় জোহার, তরুণের স্বপ্নের মতো একাধিক সামাজিক প্রকল্পের টাকা পাঠাবেন রাজ্য। ইতিমধ্যেই সংশ্লিষ্ট দফতরকে এই সংক্রান্ত পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Panth)।

‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে ট্যাবের টাকা গায়েবের ক্ষেত্রে এপিসেন্টার চোপড়া। সিট (SIT)গঠন করে তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পেরেছে যে পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ বা উত্তর দিনাজপুরে পড়ুয়াদের ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাওয়া কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং একটা আর একটার সঙ্গে একতারে বাঁধা। সাইবার জালিয়াতরা ‘বাংলার শিক্ষা’ পোর্টালে ‘অ্যাকসেস’ নিয়ে নিজেদের লোকজনদের নম্বর ঢুকিয়ে দিয়েছিল। সেই অ্যাকাউন্টগুলিতেই এসেছে টাকা। গত কয়েক দিনে এই রাজ্যের বিভিন্ন জেলা থেকে জালিয়াতদের ধরেছে পুলিশ। তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, মূল সার্ভারে তথ্য বদলাতে ফরেন আইপি ব্যবহার করা হয়েছে। এই খবর সামনে আসতেই কড়া সিদ্ধান্ত নবান্নের। এবার থেকে সামাজিক প্রকল্পের টাকা পাঠানোর আগে ট্রেজারির বিষয়ে নিশ্চিত হতে হবে অর্থ দফতরকে। যাঁর অ্যাকাউন্টে টাকা যাচ্ছে, তাঁর নাম ও অ্যাকাউন্ট নাম্বার ডাবল চেক করতে হবে ব্যাঙ্ককে। লক্ষ্মীর ভান্ডার মডেল অনুসরণের ভাবনা চিন্তাও চলছে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...