Saturday, June 27, 2026

ট্যাব কাণ্ডে ধৃতদের কারাবাসের হুমকি, টাকা দিলে জামিনের অফার!

Date:

Share post:

রাজ্য সরকারের (Government of West Bengal) সামাজিক প্রকল্প তরুণের স্বপ্ন নিয়ে জালিয়াতি করার অভিযোগে ট্যাব কাণ্ডে ধৃতদের পরিবারের কাছে এবার অচেনা নাম্বার থেকে হুমকি ফোন। কুড়ি হাজার টাকা দিলে ১০ মিনিটের মধ্যে জামিন করিয়ে দেওয়ার দাবি। কথা না মানলে কারাবাসের হুমকি দেওয়া হচ্ছে বলে জানাচ্ছেন ধৃতদের পরিবারের সদস্যরা।

একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সামাজিক প্রকল্পের মাধ্যমে ট্যাব কেনার ১০ হাজার টাকা রাজ্য সরকার দেয়। কিন্তু ইতিমধ্যেই এই টাকা প্রতারণা করার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরাও। সাইবার হ্যাকিং-এর মাধ্যমে অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব করা হয়েছে বলে মনে করা হচ্ছে। এই আবহে জামিন করিয়ে দেওয়ার দাবি নিয়ে হুমকি ফোন রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি করেছে। ৯০৩৮৪৭১৫৭১ নাম্বার থেকে আসা ফোনে নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে এক ব্যক্তি ধৃতদের (এনারা প্রত্যেকেই মালদায় ট্যাব কেলেঙ্কারিতে গ্রেফতার) মধ্যে পাঁচজনের পরিবারের কাছে দাবি করেন, যে দ্রুত কুড়ি হাজার টাকা দিলে ১০ মিনিটের মধ্যে জামিন হয়ে যাবে। তা না হলে ৬ বছরের জেল হতে পারে অভিযুক্তের। কলার নিজেকে পূর্ব মেদিনীপুরের বাসিন্দা বলে জানিয়েছেন। ওই ফোন পাওয়ার পর অনেকে এই ব্যাপারে পুলিশের কাছে গেছেন কিন্তু এখনও পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। ধৃতদের পরিবারের ফোন নাম্বার ওই ব্যক্তির কাছে কী করে গেল তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...