Sunday, June 21, 2026

অশোকনগরে ট্রেন অবরোধ, শিয়ালদহ- বনগাঁ শাখায় বন্ধ ট্রেন চলাচল

Date:

Share post:

ট্রেন অবরোধে রণক্ষেত্র অশোকনগর স্টেশন (Ashoke Nagar Station)। বনগাঁ – মাঝেরহাট লোকাল ট্রেন চালুর দাবিতে শুক্রবার সকাল সাড়ে আটটা থেকে ট্রেন অবরোধ শিয়ালদহ-বনগাঁ শাখায় (Sealdah -Bongaon) । অবরোধ তুলতে গিয়ে যাত্রীদের হাতে আক্রান্ত এক রেল কর্মী এবং অশোকনগর থানার এস আই। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ পুলিশের।

যাত্রীদের দাবি দীর্ঘদিন ধরে বনগাঁ মাঝেরহাট রুটের লোকাল ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে সমস্যায় পড়ছেন যাত্রীরা। বারবার রেলকে বলা সত্ত্বেও কেউ কর্ণপাত না করায় অবশেষে আজ ট্রেন অবরোধ করা হয়। কর্মব্যস্ত দিনে দু’ঘণ্টার বেশি সময় ধরে শিয়ালদহ শাখায় ট্রেন বন্ধ থাকায় সমস্যায় অফিস যাত্রীরা। শেষ খবর পাওয়া অনুযায়ী অবরোধকারীদের হটিয়ে দ্রুত রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Related articles

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...