Sunday, June 21, 2026

দূষণে জেরবার রাজধানী, জারি একগুচ্ছ বিধিনিষেধ

Date:

Share post:

স্কুল বন্ধের কথা আগেই জানানো হয়েছিল, এবার গাড়ি চলাচলেও জারি হল নিষেধাজ্ঞা। দিল্লি দূষণের (Pollution in Delhi) জেরে কড়া পদক্ষেপ প্রশাসনের। দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (Air Quality index) ৪০০ পেরিয়ে গেল। সতর্ক সরকার (Delhi Government)। শুক্রবার সকাল ৮ টা থেকে কার্যকর হয়ে গিয়েছে তৃতীয় স্তরের (GRAP 3) সতর্কতা। তীব্র বায়ু দূষণে হাঁসফাঁস করছে দিল্লি।

এক নজরে দেখে নেওয়া যাক কী কী পদক্ষেপ করা হয়েছে

* জরুরি নয় এমন নির্মাণকাজ বা কোনও কিছু ভাঙার কাজ বন্ধ থাকবে। তবে জাতীয় নিরাপত্তা, স্বাস্থ্য ব্যবস্থা এবং কিছু সরকারি পরিকাঠামো সংক্রান্ত নির্মাণ কাজ চলতে পারে।

* তৃতীয় স্তরের সতর্কতা কার্যকর থাকালীন রাস্তায় ধুলো নিয়ন্ত্রণে রাখতে বেশি পরিমাণে জল দিতে হবে।

* অত্যাবশ্যকীয় প্রয়োজনেই ডিজেল চালিত জেনারেটর ব্যবহার করা যাবে।

* বিএস ৩-এর নীচে থাকা পেট্রোল গাড়ি এবং বিএস ৪-এর নীচে থাকা ডিজেল গাড়ি চলাচল বন্ধ। এই নিয়ম মানতে হবে দিল্লি সংলগ্ন উত্তরপ্রদেশের গুরুগ্রাম, ফরিদাবাদ, গাজিয়াবাদ এবং নয়ডার বাসিন্দাদেরও।

* আন্তঃ রাজ্য পরিবহণের ক্ষেত্রে শুধুমাত্র বৈদ্যুতিক, সিএনজি এবং ডিজেল চালিত বিএস ৬ বাসই চলাচল করবে।

জেলায় জেলায় কুয়াশার দাপট! এখনই জাঁকিয়ে শীত নয়, পূর্বাভাস হাওয়া অফিসের

বৃহস্পতিবার পরিস্থিতি এতটাই উদ্বেগজনক হয়ে পরে যে তাজমহল কার্যত অদৃশ্য হয়ে যায় কুয়াশার চাদরে। আগামী ৬ দিনও দিল্লির এমন করুণ অবস্থাই থাকবে বলে জানিয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাস। যেহেতু একাধিক যানবাহন বন্ধ রাখা হচ্ছে, তাই প্রতিদিন ৪০টি মেট্রো বেশি চলছে দিল্লিতে।কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৬টার সময়ে দিল্লির আনন্দ বিহারে বাতাসের এয়ার কোয়ালিটি ইনডেক্স পৌঁছে গিয়েছিল ৪৪১ পর্যন্ত।

Related articles

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...