Thursday, February 12, 2026

পাশে আছেন, কাউন্সিলর চাইলে বাড়নো হবে নিরাপত্তা: অভিষেকের ফোনে আশ্বস্ত সুশান্ত

Date:

Share post:

খাস কলকাতায় নিজের বাড়ির সামনে আক্রান্ত হয়ে মানসিকভাবে ভেঙে পড়ছিলেন ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল (TMC) কাউন্সিলর সুশান্ত ঘোষ (Sushanta Ghosh)। তবে, তিনি পাশে আছেন। দল পাশে আছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) এই আশ্বাস পেয়ে আবার মনোবল ফিরে পেয়েছেন তিনি। এবার তাঁর মত, শেষ দেখে ছাড়ব।

শুক্রবার, রাতে কসবায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে (Sushanta Ghosh) লক্ষ্য করে গুলি চালানো হয়। তবে, রিভলবার থেকে গুলি না চলায় প্রাণে বেঁচে যান তিনি। স্থানীয়রা এক সুপারি কিলারকে ধরে ফেলে। ধৃত যুবরাজ জানান, মহম্মদ ইকবাল নামে এক ব্যক্তির তাঁকে সুপারি দিয়েছিল। এই ঘটনায় ভিন রাজ্যের যোগ পেয়েছে পুলিশ (Police)। বিহার থেকে আনা তিন দুষ্কৃতীদের বন্দর এলাকায় রেখে শুক্রবার ট্যাক্সি (Taxi) করে কসবায় নিয়ে যাওয়া হয়। এরপর স্থানীয় যুবক যুবরাজের হাতে আগ্নেয়াস্ত্র ও ১০ হাজার টাকা দিয়ে তাঁকে স্কুটারে করে হামলার জন্য পাঠানো হয়। যুবরাজ ও ট্যাক্সি চালককে গ্রেফতার করে জেরা করেছে পুলিশ।

আরও খবর: বঙ্গ বিজেপিকে ‘নো এন্ট্রি’! সদস্য সংগ্রহে ব্যর্থতায় কড়া বার্তা দিল্লির

বাড়ির সামনে এই ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে সুশান্ত ঘোষ। প্রাথমিকভাবে তিনি জানান, “যেভাবে নিজের ওয়ার্ডে আমাকে আক্রমণ করা হল, তাতে আমি ব্যথিত। আগামী দিনে কাউন্সিলর থাকব কি না, সেটা সময় বলবে।” এমনকী ঘনিষ্ঠমহলে রাজনীতি থেকে সরে দাঁড়়ানোর কথাও বলেন তিনি।

এরপরেই দলীয় কাউন্সিলরের কাছে ফোন আসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। সব ঘটনা শুনে সুশান্তর পাশে থাকার আশ্বাস দেন তিনি। একই সঙ্গে জানান, দল কাউন্সিলরের পাশে আছে। এই ঘটনায় কে বা কারা জড়িত থাকতে পারে, সুশান্ত কাউকে সন্দেহ করেন কি না- সেই বিষয়েও জানতে চান অভিষেক। এখন ২জন নিরাপত্তারক্ষী রয়েছে কাউন্সিলরের। অভিষেক বলেন, সুশান্ত চাইলে তাঁর আরও নিরপত্তার ব্যবস্থা করা হবে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বার্তা পেয়ে মনোবল ফিরে পেয়েছেন তৃণমূল কাউন্সিলর। শনিবার, সকালে তিনি জানান, “তখন ঘটনার আকস্মিকতায় আমি ওই কথা বলেছিলাম। পরে সকলের সঙ্গে কথা বলে বুঝতে পারলাম, আমি এভাবে রাজনীতি থেকে সরে গেলে দুর্বৃত্তদের সাহস বেড়ে যাবে। সেটা হতে দেওয়া যায় না। আমি এর শেষ দেখে ছাড়ব।”







spot_img

Related articles

বাংলা বলার অপরাধে খুন পরিয়ায়ী শ্রমিক! আইন আনুক কেন্দ্র: সুখেন-খুনে কেন্দ্রকে চ্যালেঞ্জ চন্দ্রিমা-ব্রাত্যর

ফের ডবলইঞ্জিনের জোট সরকারের রাজ্যে খুন বাংলাভাষী পরিযায়ী শ্রমিক। অভিযোগ, বাংলা ভাষায় কথা বলার অপরাধে মহারাষ্ট্রের পুনেতে (Pune,...

ফারহানকে ক্ষতিপূরণ দেবেন না রণবীর, বলিউডে বাড়ছে ‘ডন’ বিতর্ক

সাফল্যে মাথা ঘুরে গেছে রণবীর সিংয়ের (Ranveer Singh)! ইচ্ছেমতো প্রযোজক পরিচালকদের সঙ্গে কথার খেলাপ করছেন 'ধুরন্ধর' অভিনেতা? বলিউডে...

রাস্তায় চাকা গড়ালেই বেজে উঠবে মিউজিক! দেশের প্রথম সুরেলা সড়ক মুম্বইয়ে

বিশেষ মিউজিক্যাল স্ট্রিপের উপর দিয়ে গাড়ির চাকা গড়ালেই বেজে উঠবে 'জয় হো' সুর। গাড়ির কাচ বন্ধ থাকলেও দিব্যি...

ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে বিশ্বকাপে দুর্নীতি! অবিক্রিত নরম পানীয় ফের বোতলবন্দি

বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লিতে টি২০ বিশ্বকাপের (T20 World Cup )দ্বিতীয় ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে খেলতে নামছে ভারত। তার আগে বিতর্কে...