Tuesday, March 31, 2026

ঝাঁসির হাসপাতালে অগ্নিকাণ্ড ১০ শিশুর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ঝাঁসির মহারানি লক্ষ্মীবাই মেডিক্যাল কলেজের নিওনাটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে অগ্নিকাণ্ডে ১০ নবজাতকের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিজের এক্স হ্যান্ডেলে (X-Handle) সন্তানহারা পরিবারের প্রতি সমবেদনা জানান।

শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ ঝাঁসির মহারানি লক্ষ্মীবাই মেডিক্যাল কলেজের নিওনাটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে বিধ্বংসী আগুন লাগে। ওয়ার্ডের বাইরের দিকের শিশুগুলিকে দ্রুত উদ্ধার করা গেলেও ভিতরের অংশে থাকা শিশুদের বের করা সম্ভব হয়নি। হাসপাতালের কর্মীরা আগুন ও ধোঁয়া থেকে রক্ষা পেতে ওয়ার্ডের জানালার কাঁচও ভেঙে ফেলেন। তাতেও শেষরক্ষা হয়নি ১০ সদ্যোজাতর। আরও ১৬ জন শিশুর অবস্থা আশঙ্কাজনক। আহত শিশুদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজের এক্স হ্যান্ডেলে লেখেন,
“ঝাঁসির মহারানি লক্ষ্মী বাই মেডিক্যাল কলেজের মর্মান্তিক ঘটনায় আমি গভীর শোকাহত। সেখানে এনআইসিইউ-র অগ্নিকাণ্ডে ১০নবজাতক প্রাণ হারিয়েছে।
সন্তাহারা পরিবারের প্রতি সমবেদনা জানাই। ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা রোধে অবিলম্বে পদক্ষেপের দাবি জানাই।“

শনিবার সকালে হাসপাতালে (Hospital) পৌঁছন উত্তরপ্রদেশের (Utter Predesh) উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত সাত সদ্যোজাতের দেহ চিহ্নিত করা হয়েছে। বাকি তিনজনের ডিএনএ পরীক্ষা করার প্রয়োজন আছে।








Related articles

বকেয়া ডিএ-ডিআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক রাজ্য অর্থ দফতরের

ভোটের (2026 Election) নির্ঘণ্ট ঘোষণার আগেই বকেয়া ডিএ (DA) মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

IPL: “টিমের কথায় পিচ বদলানো সম্ভব নয়”, নাইটদের কড়া বার্তা সুজনের

বৃহস্পতিবার ইডেনে(Eden) প্রথম ঘরের মাঠে ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। ঘরের মাঠে নাইটদের প্রথম ম্যাচের আগেই শুরু পিচ নিয়ে...

পশ্চিম এশিয়ার যুদ্ধে আটকে ‘কিং’! ব্যাহত শাহরুখের আগামী ছবির শ্যুটিং

ইরান-ইজরায়েল- আমেরিকার যুদ্ধের আঁচ এবার শাহরুখের (SRK) জীবনে! তিনবছর পর বড়পর্দায় ফিরতে চলেছেন কিং খান (Shahrukh Khan)। বলিউড...

বালুচরী থেকে সঙ্গীত: বিষ্ণুপুরের মার্কেটিং হাব তৈরির বার্তা মুখ্যমন্ত্রীর

দলীয় প্রার্থীদের প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ- ছুটে বেড়াচ্ছেন তৃণমূল (TMC) সুপ্রিমোমমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, তিনটি জনসভার...