Tuesday, June 23, 2026

চন্দননগরের মুকুটে নয়া পালক! ‘পুঁথিঘর’ উদ্বোধনে মন্ত্রী ইন্দ্রনীল সেন

Date:

Share post:

চন্দননগরের মুকুটে নতুন পালক ‘পুঁথিঘর’। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে এবং চন্দননগর পুরনিগমের সহযোগিতায় স্থানীয় রবীন্দ্রভবন সংলগ্ন চত্বরে গড়ে উঠেছে চন্দননগর পুঁথিঘর। পুঁথিঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের মন্ত্রী তথা চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেন। এ-ছাড়াও উপস্থিত ছিলেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল-সহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, চন্দননগরের এই পুঁথিঘর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্তরিক প্রচেষ্টার ফল। চন্দননগরের মেয়র এই পুঁথিঘর পুনর্গঠনের প্রস্তাব নিয়ে মন্ত্রীর কাছে এসেছিলেন। মন্ত্রী সেই প্রস্তাব মুখ্যমন্ত্রীর সামনে রাখেন। প্রস্তাব পেয়েই মুখ্যমন্ত্রী অত্যন্ত গুরুত্ব সহকারে এই কাজের উদ্যোগ নেন। এখানে চন্দননগরের ঐতিহাসিক ও সাংস্কৃতিক উত্তরাধিকারের সঙ্গে সম্পর্কিত বিরল ও গুরুত্বপূর্ণ বইগুলি সংরক্ষণ করা হয়েছে। এই উদ্দেশ্যে পুঁথিঘরটির আধুনিকীকরণও করা হয়েছে।

নতুন রূপে সেজে উঠা চন্দননগর পুঁথিঘর শুধু একটি বইয়ের সংগ্রহশালাই নয়, এটি শহরের ইতিহাস ও সংস্কৃতির এক জীবন্ত প্রতীক। মন্ত্রী ইন্দ্রনীল সেন আরও বলেন, ভবিষ্যতে এই সংগ্রহশালাকে আরও সমৃদ্ধ ও বড় করে তোলার জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হবে। এই উদ্যোগ চন্দননগরের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক মূল্যবান সম্পদ হিসেবে কাজ করবে।

আরও পড়ুন- শুরু হচ্ছে বাঘ সুমারি, সুন্দরবনের জঙ্গলে বসছে ১৪৪৪ ক্যামেরা

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...