Friday, April 3, 2026

উত্তরপ্রদেশের ঝাঁসিতে হাসপাতালে আগুন, পুড়ে মৃত্যু ১০ সদ্যজাতর

Date:

Share post:

উত্তরপ্রদেশের ঝাঁসিতে (Jhansi) সরকারি হাসপাতালে সদ্যজাত ওয়ার্ডে বিধ্বংসী আগুন। বুঝে উঠে শিশুদের উদ্ধার করার আগেই আগুনে দগ্ধ হয়ে মৃত্যু ১০ সদ্যজাতর। উদ্ধার করা হয় ৩৭টি শিশুকে। সন্তান হারিয়ে হাসপাতালের বাইরে কান্নায় ভেঙে পড়েন বহু মানুষ। প্রাথমিকভাবে শর্ট সার্কিট (short circuit) থেকে আগুন লাগার অনুমান করা হলেও ঘটনায় তদন্ত শুরু করেছে যোগী রাজ্যের প্রশাসন।

রাত সাড়ে দশটা নাগাদ ঝাঁসির মহারানি লক্ষ্মীবাই মেডিক্যাল কলেজের (Maharani Laxmibai Medical COllege) নিওনাটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (NICU) আগুন লাগার ঘটনা ঘটে। ওয়ার্ডের বাইরের দিকের শিশুগুলিকে দ্রুত উদ্ধার করা গেলেও ভিতরের অংশে থাকা শিশুদের বের করা সম্ভব হয়নি বলে জানান ঝাঁসির (Jhansi) জেলাশাসক। হাসপাতালের কর্মীরা আগুন ও ধোঁয়া থেকে রক্ষা পেতে ওয়ার্ডের জানালার কাঁচও ভেঙে ফেলেন। তাতেও শেষরক্ষা হয়নি ১০টি সদ্যজাতর।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...