Wednesday, June 24, 2026

নির্বাচনী প্রচারের মাঝেই বুকে ব্যথা! মাঝপথেই থামল গোবিন্দার রোড শো

Date:

Share post:

ফের অসুস্থ অভিনেতা রাজনীতিক গোবিন্দা (Govinda)। মহারাষ্ট্রে নির্বাচনী প্রচারের (Maharastra Election Campaign) মাঝেই আচমকা বুকে ব্যথা অনুভব করায় মাঝপথে থামাতে হল অভিনেতার রোড শো! তড়িঘড়ি মুম্বই (Mumbai) ফেরানো হয়েছে তাঁকে। সূত্রের খবর আপাতত ভাল আছেন অভিনেতা।

আগামী ২০ নভেম্বর মহায়ুতির নির্বাচন। তার আগে সেখানকার প্রার্থীদের হয়ে প্রচার করছিলেন বলিউডের কমেডি কিং। তারপর সেখান থেকে জলগাঁও গিয়েছিলেন। প্রচারের মাঝে হঠাৎই অসুস্থ বোধ করায় তাঁর কর্মসূচি কাটছাঁট করে তারকাকে মুম্বইয়ে ফেরানো হয়। অক্টোবরের শুরুতে ভুল করে নিজের পায়ে গুলি চালিয়ে ফেলে গুরুতর আহত হয়েছিলেন অভিনেতা। মাস ঘুরতে না ঘুরতেই ফের অসুস্থ তিনি। গোবিন্দার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর। চিকিৎসকের পরামর্শ মতো আপাতত কয়েকদিন বাড়িতেই বিশ্রাম নিতে হবে তাঁকে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...