Saturday, April 4, 2026

জাতীয় পুরস্কারে খুশি নন ‘পুষ্পা’ অভিনেতা, পারিশ্রমিক বাড়ালেন ৩০০ কোটি!

Date:

Share post:

আইকনিক সিগনেচার স্টেপ, আর ব্যতিক্রমী অভিনয়ে দক্ষিণ ভারতের গণ্ডি ছাড়িয়ে গোটা দেশ জুড়ে সব বয়সী দর্শকের প্রিয় অভিনেতা হয়ে ওঠা আল্লু অর্জুন (Allu Arjun) নাকি জাতীয় পুরস্কারের ঘোষণায় খুশি হননি! সম্প্রতি এমনই এক খবর বাইরে এসেছে। ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে ‘পুষ্পা ২’ (Pushpa 2)। এই ছবির উন্মাদনার কারণ শুরু থেকেই তুঙ্গে। শোনা যাচ্ছে শাহরুখ, সলমনকে টপকে এই মুহূর্তে বিনোদন জগতের সবথেকে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেতা হয়ে উঠেছেন আল্লু (Allu Arjun)!

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘পুষ্পা’ (Pushpa) অভিনেতা জানিয়েছেন, যখন জাতীয় পুরস্কারের (National Award) জন্য তাঁর নাম ঘোষণা করা হয় তখন একেবারেই আনন্দ পাননি তিনি। বরং কেন এতগুলো বছর ধরে কোনও তেলুগু সিনেমার অভিনেতা এই পুরস্কার পাননি, সেই কথা ভেবে দুঃখ হয়েছিল। ৬৭ বছরের ইতিহাসে এই ইন্ডাস্ট্রি থেকে কেউ জাতীয় পুরস্কার না পাওয়ায় রীতিমতো বিস্মিত অর্জুন। তাঁর কথায়, ‘এত ভাল ভাল অভিনেতা, এত ভাল গল্প, তবু কেন যে সর্বোচ্চ পুরস্কার মেলেনি তা বুঝতে পারছিলাম না।’ আল্লু অবশ্য স্বীকার করে নিয়েছেন যে সুকুমার জাতীয় পুরস্কার পাওয়ার জন্যই ‘পুষ্পা’ বানিয়েছিলেন। সব খুঁটিনাটির দিকে নজর দেওয়া হয়েছিল। আর অবশেষে সফলতা এসেছে। তাই সার্থক হয়েছে পরিশ্রম। আর এক লাফে বেড়েছে পারিশ্রমিক। ‘পুষ্পা টু’ সিনেমার জন্য আল্লু বলিউডের (Bollywood )সব অভিনেতা অভিনেত্রীদের পিছনে ফেলে দিয়ে ৩০০ কোটি টাকা নিয়েছেন বলে খবর মিলেছে।

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...