Tuesday, June 23, 2026

মা উড়ালপুলে রক্তাক্ত বাইক আরোহী, চিনা মাঞ্জায় কাটল নাক

Date:

Share post:

চিনা মাঞ্জার দুর্ঘটনা কিছুতেই যেন কাটছে না। রবিবাসরীয় দুপুরে বাইকে করে মা উড়ালপুলের (Maa Flyover)উপর দিয়ে যাওয়ার সময় মাঞ্জা সুতোয় নাক কাটল এক আরোহীর (bike rider injured in Maa flyover),অল্পের জন্য রক্ষা পেলেন সহযাত্রী। আক্রান্ত যুবক ১০০ ডায়াল করে পুলিশের সাহায্য চান বলে খবর। ঘটনার খবর পেয়ে সেখানে স্থানীয়দের ভিড় জমে যায়। পুলিশ পৌঁছে যুবকের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। চিনা মাঞ্জার সুতোয় বাইক আরোহীর নাক এবং দুই চোখের মাঝের অংশ কেটে গেছে বলে খবর। দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তাকে যোগ করেছে মা ফ্লাইওভার। কিন্তু সেখানে চিনা মাঞ্জার সুতো একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশের পর উড়ালপুলে চিনা মাঞ্জার জেরে দুর্ঘটনা আটকাতে ড্রোন উড়িয়ে নজরদারি চালানো হয়। এমনকি বেড়া দিয়ে ঘিরে ফেলা হয় উড়ালপুলের দু’দিক। তাতেও কমছে না দুর্ঘটনা।

Related articles

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...