Sunday, June 28, 2026

বেঙ্গল আর্চারি অ্যাকাডেমি থেকে জাতীয় তিরন্দাজিতে অনিমেষের সোনা, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে জঙ্গলমহলে যে উন্নয়নের ছোঁয়া লেগেছে তার মধ্যে অন্যতম নবীন প্রজন্ম, স্কুল পড়ুয়াদের তিরন্দাজিতে অনুপ্রেরণা ও শিক্ষা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে যে আর্চারি অ্যাকাডেমি (Bengal Archery Academy) তৈরি হয়েছিল সেখান থেকেই দেশের মুখ উজ্জ্বল করা তিরন্দাজ তৈরি হবে, আশ্বাস দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister)। ১৫ নভেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী জঙ্গল মহলের তিরন্দাজদের নিয়ে যে আশা প্রকাশ করেছিলেন তাই সত্যি হল রবিবার। জাতীয় স্তরে তিরন্দাজির (Archery) স্কুল ভিত্তিক প্রতিযোগিতায় সোনা জিতল ঝাড়গ্রামের (Jhargram) অনিমেষ রায়। অনিমেষের খবর পেয়েই তাকে শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

সোশ্যাল মিডিয়ায় ঝাড়গ্রামের স্কুল পড়ুয়া তিরন্দাজ অনিমেষের সাফল্য তুলে ধরেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, “গুজরাটে অনুষ্ঠিত ৬৮তম ন্যাশনাল স্কুল গেমস ২০২৪-এ (National School Games 2024) অনূর্ধ্ব-১৯ বিভাগে ইন্ডিয়া রাউন্ড ইভেন্টে ঝাড়গ্রামের বেঙ্গল আর্চারি একাডেমি-র তিরন্দাজ অনিমেষ রায় সোনার পদক জয় করেছে। ওর এই সাফল্যের জন্য অনিমেষকে আন্তরিক অভিনন্দন জানাই।”

বিরোধীদের কটূক্তিকে উপেক্ষা করে রাজ্যের ক্রীড়াক্ষেত্রে বারবার ঝাড়গ্রামকে অগ্রাধিকার দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁর প্রত্যাশা এখান থেকেই ছেলেমেয়েরা যাবে অলিম্পিকে। শুধুমাত্র তিরন্দাজি নয়, ঝাড়গ্রামের ক্রীড়াজগতের ছেলেমেয়েদের জন্য তিনি লেখেন, “অনিমেষের মতো বাংলার প্রতিভাবান তরুণ-তরুণীদের খেলাধুলার সুযোগ করে দিতে ঝাড়গ্রামের আর্চারি একাডেমি সহ বাংলার বিভিন্ন জায়গায় ফুটবল, ব্যাডমিন্টন, টেনিস, সাঁতার ইত্যাদির জন্য মোট ৮টি একাডেমি আমাদের সরকারই তৈরী করেছে। এটা আমার গর্ব। একদিন এইসব জায়গা থেকে ছেলেমেয়েরা অলিম্পিকে যাবে, দেশের মুখ উজ্জ্বল করবে – এই প্রত্যাশা আমি রাখি।”

https://x.com/MamataOfficial/status/1858148080337506781

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...