Wednesday, June 24, 2026

ভূমিহীনদের জন্য ২ কাঠা করে জমি! মানবিক মুখ্যমন্ত্রীর যুগান্তকারী সিদ্ধান্তে খুশি উপভোক্তারা

Date:

Share post:

রাজ্যের মা-মাটি-মানুষের সরকার যে সর্বদা মানুষের জন্য চিন্তা করে, তা ফের একবার স্পষ্ট হল মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সিদ্ধান্তে। কেন্দ্রের একের পর এক বঞ্চনার পরও আবাস যোজনায় (Awas Yojana) একক প্রচেষ্টায় বাড়ি তৈরি করে দেওয়ার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। এবার তৃণমূল সরকার সিদ্ধান্ত নিল ভূমিহীন আবাস যোজনার উপভোক্তাদের জমি (land) দান করার। সেই জমিতেই গড়ে উঠবে আবাস যোজনার বাড়ি।

রাজ্যে আবাস যোজনা (Awas Yojana) উপভোক্তাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন, যাঁদের বাড়ি তৈরি করার জন্য জায়গা নেই। জায়গার অভাবে তাঁরা বাড়ি করতে পারছেন না। তাঁদের জন্য এবার বিরাট সুখবর নিয়ে এল রাজ্য সরকার। রাজ্য এবার ভূমিহীনদের জমি দেবে, আবার সেই জমিতে বাড়িও তৈরি করে দেবে।
সম্প্রতি নবান্ন সিদ্ধান্ত নিয়েছে, একজন উপভোক্তাকে সর্বাধিক দুই কাঠা করে জমি দেওয়া হবে। আবাস যোজনায় উপভোক্তাদের টাকা দেওয়ার পাশাপাশি, ভূমিহীনদের ভূমিদানের পরিকল্পনা বাস্তবায়িত করার উদ্যোগও নেওয়া হয়েছে।

বিগত আড়াই বছর ধরে কেন্দ্রের বঞ্চনা শিকার বাংলা। মোদি সরকার বাংলাকে বাড়ি তৈরির টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। এই অবস্থায় রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার নিজেই সাধারণ মানুষকে বাড়ি তৈরি করে দেওয়ার পরিকল্পনা করেছে।

আসন্ন ডিসেম্বরের মধ্যেই ১১ লাখ মানুষকে পাকা বাড়ি তৈরি করে দেওয়ার জন্য ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সমীক্ষা। স্বচ্ছতা মেনেই তালিকা প্রস্তুত করে শুরু হবে প্রথম কিস্তির টাকা প্রদানের কাজ। আবাস যোজনার এই কাজের তদারকিতেই সামনে আসে, অনেকেই জায়গার অভাবে বাড়ি তৈরি করতে পারছেন না। তখনই সিদ্ধান্ত নেওয়া হয়, যাদের কোনও জমি নেই, তাদের দু’কাঠা করে জমি দেওয়া হবে। যাঁদের জমি নেই এমন উপভোক্তাদের নাম, ঠিকানা-সহ প্রয়োজনীয় তথ্য জেলাশাসক ও ডিএলআরও-দের (DLRO) কাছে জমা দেওয়ার কথা বলা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, খাস জমিতে সরকার তাঁদের বাড়ি তৈরি করে দেবে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...