Saturday, April 4, 2026

কলকাতায় খু.ন! পুলিশের হাতে গ্রে.ফতার অভিযুক্ত

Date:

Share post:

খাস কলকাতায় খুন মাঝবয়সি এক ব্যক্তি। গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। মিলেছে সিসিটিভি ফুটেজ। গতকাল, রবিবার রাত সাড়ে দশটা নাগাদ মহাত্মা গান্ধী রোডে ফুটপাথ থেকে ব্যক্তির অচৈতন্য দেহ উদ্ধার হয়৷ ভারতীয় ন্যায় সংহিতার ১০৩(১) ধারায় মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে পুলিশ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জোড়াসাঁকো থানার পুলিশ। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। তদন্ত নেমেছে পুলিশ। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, মহাত্মা গান্ধী রোডের হোটেলের সামনে ব্যক্তির সঙ্গে ধস্তাধস্তি করছে এক যুবক। এরপরই তাঁর গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করে পালিয়ে যায়। রাতভর তল্লাশি চালিয়ে ৩০ বছর বয়সি মহম্মদ সরফরাজ নামে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে গামছাটিও। মৃতের ময়নাতদন্ত করা হবে৷ তদন্তের খাতিরে অন্যান্য বিষয় খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন- পেট্রোল ডিজেল অপরিবর্তিত, বাড়ল গ্যাসের দাম


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...