Thursday, June 25, 2026

অভিষেক-কন্যাকে কুকথা: শীর্ষ আদালতে বহাল অন্তবর্তী স্থগিতাদেশ, SIT-এর ৭ সদস্যের নাম দিল রাজ্য

Date:

Share post:

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কন্যাকে কুকথা বলার অভিযোগ মামলায় অন্তবর্তী স্থগিতাদেশ বহাল থাকবে। সোমবার শুনানিতে জানাল সুপ্রিম কোর্ট (Supreme Court)। মামলার পরবর্তী শুনানি এক সপ্তাহ পরে হবে। SIT-এর ৭ সদস্যের নাম জমা দিল রাজ্য।

অভিষেক-কন্যার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য মামলায় এদিন হলফনামা জমা দিয়েছে রাজ্য সরকার। নবগঠিত বিশেষ তদন্তকারী দল (SIT) ৭ সদস্যের নাম আদালতকে জানিয়েছেন রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল (Kapil Sibal)। সোমবার শীর্ষ আদালতে বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুয়ানের বেঞ্চে ওই মামলার শুনানি হয়। সেখানেই রাজ্যের আইনজীবী জানান, ৫ মহিলা আইপিএস-সহ মোট ৭ জন আইপিএস অফিসারের নাম জমা দেওয়া হয়েছে। প্রত্যেকেই পশ্চিমবঙ্গ ক্যাডারের।

অভিষেক-কন্যার বিরুদ্ধে কুকথা বলা ও হুমকি দেওয়া নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য-রাজনীতি। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়। মামলাটি প্রথমে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে যায়। পরবর্তীতে ডিভিশন বেঞ্চে গেলে হেফাজতে অত্যাচারের অভিযোগের ভিত্তিতে CBI তদন্তের নির্দেশ দেয়। এর বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে (Supreme Court) আবেদন জানায়। সেই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের রায় খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।








Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...