Friday, June 26, 2026

সরকারি সম্পত্তি ভাঙচুরে কোনও রাজনৈতিক দলকেই রেয়াত নয়: হাইকোর্ট

Date:

Share post:

সরকারি সম্পত্তি ভাঙচুর করা হলে যে রাজনৈতিক দলই করুক না কেন তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে হবে, সাফ নির্দেশ কলকাতা হাইকোর্টের । সরকারি সম্পত্তি ভাঙচুর করা হলেও অভিযুক্তদের বিরুদ্ধে কেন উপযুক্ত ধারা প্রয়োগ করা হবে না, সেই প্রশ্নও তুলেছে হাইকোর্ট।

ঘটনার সূত্রপাত মালদহের পুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের অর্থ তছরুপ নিয়ে। এর বিরুদ্ধে আন্দোলনের ঘটনা থেকেই পঞ্চায়েত অফিস ভাঙচুরের ঘটনা ঘটে। কিন্তু পুলিশ সরকারি সম্পত্তি নষ্টের ধারা প্রয়োগ করেনি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, পরবর্তী শুনানিতে কেন ওই ধারা প্রয়োগ করা যাবে না সে বিষয়ে একটি রিপোর্ট জমা করতে হবে প্রশাসনকে।

রাজনৈতিক বিবাদের কারণে সরকারি অফিস কেন ভাঙচুর করা হবে তা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। একই সঙ্গে এই ধরনের ঘটনায় সরকারি সম্পত্তি ভাঙচুরের সংশ্লিষ্ট ধারা কেন প্রয়োগ করা হয়নি তা নিয়ে পুলিশের আইনজীবীর কাছেও জানতে চান বিচারপতি।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...