Saturday, March 14, 2026

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিসিসিআই-এর বিরুদ্ধে বড় অভিযোগ আনল পাকিস্তান

Date:

Share post:

২০২৫-এ বসতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। পাকিস্তানে হওয়ার কথা এই টুর্নামেন্ট। তবে ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে পাকিস্তান খেলতে যাবে না ভারতীয় দল। এরপর থেকে জল্পনা ছড়ায় পাকিস্তান থেকে সরতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি। আর এরই মাঝেই ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে অভিযোগ আনল পাকিস্তান। পাকিস্তানের অভিযোগ, প্রতিযোগিতা সরাতে অন্য দেশকে ভারত ঘুষ দিচ্ছে।

জানা যাচ্ছে, এই নিয়ে পাকিস্তানের অভিযোগ, চ্যাম্পিয়ন্স ট্রফি তাদের দেশ থেকে সরিয়ে নেওয়ার জন্য, ভারতীয় ক্রিকেট বোর্ড অন্য দেশের বোর্ডকে মোটা টাকার প্রস্তাব দিয়েছে। তাদের জানানো হয়েছে, আইসিসির কাছ থেকে যে আয় ভারতের হয় সেখান থেকে তাদের ভাগ দেওয়া হবে। বাড়তি আর্থিক প্রলোভনও দেখানো হয়েছে। তাছাড়া সেই সব দেশের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজের সময় ম্যাচের সংখ্যা বাড়ানোর প্রস্তাবও দিয়েছে ভারতীয় বোর্ড। বদলে সেই সব দেশকে জানানো হয়েছে, তারা যাতে পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সরিয়ে দেওয়ার প্রস্তাবে ভারতের পাশে দাঁড়ায়। যদিও এই বিষয়ে আইসিসির কাছে সরকারি ভাবে কোনও অভিযোগ করেনি তারা।

আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি। এখনও পর্যন্ত আয়োজক দেশ হিসাবে রয়েছে পাকিস্তানই।

আরও পড়ুন- আজ ভারতের সামনে মালয়েশিয়া, জয়ই লক্ষ্য টিম ইন্ডিয়ার


spot_img

Related articles

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...