Saturday, April 4, 2026

মহাকাশে মিশনে নভোচারীর মৃত্যু হলে অন্ত্যেষ্টি হয় কীভাবে, জ্যোতির্বিজ্ঞানীরা দিলেন ব্যাখ্যা

Date:

Share post:

ধরুন মহাশূন্যে কোনও মহাকাশ অভিযানে গিয়ে মৃত্যু হল কোনও নভোচারীর। তখন কী করা হয় তাঁর দেহ নিয়ে! মহাকাশ মিশনে গিয়ে যে সমস্ত নভোচারীই ফিরে এসেছেন, তা তো নয়, অনেকেরই মৃত্যু হয়েছে। তাঁদের দেহ কি ফিরিয়ে আনা হয়েছে পৃথিবীতে? নাকি বিলীন হয়ে গিয়েছে মহাকাশে?

জ্যোতির্বিজ্ঞানীরা জানান, মহাকাশে দীর্ঘ মিশন চলাকালীন মহাকাশযানে কারও মৃত্যু হলে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে অভিযানকারীদেরই? নাসার দেওয়া তথ্য অনুযায়ী, মহাকাশ মিশন শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২১ জন নভোচারী। বর্তমানে মহাকাশে মানব অভিযানের সংখ্যা বাড়ানো হচ্ছে। শুধু আমেরিকা, রাশিয়া, চিন, ভারতই নয়, বহু দেশ নভোচারীরদের পাঠাচ্ছে মহাকাশে। ফলে সেই সম্ভাবনা আরও বাড়ছে। বিশেষজ্ঞরাই মনে করছেন, মহাকাশে মানব মিশনের সংখ্যা বাড়ানো হলে নভোচারীদের মৃত্যুর ঘটনা আরও বাড়বে। ভগবান না করুন, কিন্তু এমন ঘটনা যদি আবার ঘটে, তখন কী হবে! বা কী করা হয়ে থাকে? একজন নভোচারী মহাকাশ মিশনে মারা গেলে তাঁর অন্ত্যেষ্টি কি হয়, কীভাবে হয়? কেননা মহাকাশ মিশন কয়েক মাস বা বছরাবধিও চলতে পারে। তাই মিশনের মাঝে যদি কোনও নভোচারীর মৃত্যু হয় ফিরে আসা পর্যন্ত নভোচারীর শরীরকে সুরক্ষিত রাখা সম্ভব নয়। ফলে তাঁকে ফিরিয়ে আনা যায় না। নভোচারীরা অন্ত্যেষ্টির জন্য বিকল্প পথ অবলম্বন করেন।

এমনিতেই মহাকাশযানে খুব কম জায়গা থাকে। তাই মৃত মহাকাশচারীর শরীরকে বেশিক্ষণ নিরাপদ রাখা যায় না। এই অবস্থায় এয়ারলক স্যুটে ভরে দেহকে ছেড়ে দেওয়া হয় মহাশূন্যে। একজন নভোচারীর শরীর বছরের পর বছর ধরে মহাবিশ্বের অন্ধকারে ঘুরে বেড়ায়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, মহাকাশে ঠান্ডা আবহাওয়ায় সেই দেহে কখনও পচনও ধরে না আর দুর্গন্ধও হয় না। দেহটি আইসোমারে পরিণত হয়। আর মহাকাশ অভিযানে যদি কোনোও দুর্ঘটনা ঘটে, তার জন্য ক্যাপসুলও দেওয়া হয়, যাতে নভোচারীর দেহকে সুরক্ষিত রাখা যায়। ক্রু-রাই সিদ্ধান্ত নেন, দেহটি মহাকাশযানে তাঁরা রাখবেন, নাকি মহাকাশ নিক্ষেপিত করবেন। মহাকাশযানে জায়গা কম মনে হলে, দেহটি মহাকাশে নিক্ষেপ করা হয়। এটাই একমাত্র বিকল্প মহাকাশচারীদের কাছে।

বিজ্ঞানীরা আরও জানান, মহাশূন্যে কোনও মহাকর্ষীয় শক্তি নেই। সবকিছুই ভাসমান। যদি কোনও নভোচারীর দেহ আকাশে ফেলে রাখা হয়, তাহলে সে বছরের পর বছর ধরে মহাকাশে ভাসমান অবস্থায় থাকবে। এবং সেই দেহ নিরাপদে থাকবে।

আরও পড়ুন- অ্যাক্রোপলিস মলে ফের আগুন, নিয়ন্ত্রণে আসতেই শপিং মল খুলে দেওয়া হল

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...