Wednesday, March 25, 2026

সংসদের শীতকালীন অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠকের ডাক কেন্দ্রের

Date:

Share post:

আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। চলবে ডিসেম্বর মাসের ২০ তারিখ পর্যন্ত। শীতকালীন অধিবেশন শুরু হওয়ার একদিন আগে, ২৪ নভেম্বর সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্রীয় সরকার। এই সর্বদলীয় বৈঠকে সমস্ত দলকেই আমন্ত্রণ জানানো হয়েছে।

সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, আসন্ন সংসদের শীতকালীন অধিবেশন উপলক্ষ্যে আগামী ২৪ নভেম্বর বেলা এগারোটা নাগাদ সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ের মেইন কমিটি রুমে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। চলবে ডিসেম্বর মাসের ২০ তারিখ পর্যন্ত। ২৬ নভেম্বর (সংবিধান দিবস), সংবিধান গ্রহণের ৭৫ তম বার্ষিকীতে অনুষ্ঠানটি সংবিধান সদনের সেন্ট্রাল হলে পালিত হবে।

সদনের সেন্ট্রাল হলে বা পুরনো সংসদ ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।সরকার অধিবেশনের আগে একটি সর্বদলীয় বৈঠক আহ্বান করে যাতে বিরোধীদের আইনসভার এজেন্ডা জানানো হয় এবং সেই সঙ্গে সংসদে কোন দলগুলি বিতর্ক করতে চায় সেগুলি নিয়ে আলোচনা করার জন্য সুযোগ দেওয়া হয়।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.

 

 

 

 

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...