Wednesday, March 25, 2026

ভাঁওতার রাজনীতি বিজেপির, কেন্দ্রীয় প্রকল্পের টোপ দেখিয়ে সদস্যপদ নেওয়ার আহ্বান

Date:

Share post:

সদস্য সংগ্রহ অভিযানে টোটাল ফেল বঙ্গ বিজেপি। বাড়ছে কেন্দ্রের চাপ। শেষমেষ সদস্যপদ বাড়াতে এবার লোভ প্রদর্শনের পন্থাও নিল তারা। বিজেপির সদস্য হলেই কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা মিলবে। পশ্চিমবঙ্গ বিজেপির অফিসিয়াল ফেসবুক পেজে এমনই সব পোস্ট করে ফর ভাঁওতার রাজনীতি শুরু করল বিজেপি।

বিজেপির এই পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে তমুলু বিতর্ক শুরু হয়েছে। পার্টির সদস্য হলে তবে সরকারি প্রকল্পের সুবিধা মিলবে! নিন্দার পাশাপাশি তারা তুমুল সমালোচনায় বিদ্ধ হচ্ছে। তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সদস্য কুণাল ঘোষ বলেন, বিজেপির কোনও প্রভাব নেই বাংলায়। বাংলার প্রাপ্য দেয়নি ওরা। শুধু লোভ দেখায়। রাজ্য বিজেপির অফিসিয়াল ফেসবুকে পোস্ট করা হয়েছে, প্রধানমন্ত্রী সুকন্যা সমৃদ্ধি যোজনার মাধ্যমে নিজের কন্যা সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে বিজেপির সদস্য হোন। আরেকটি পোস্টে আবার লেখা হয়েছে, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার মাধ্যমে নিজের ফসলের সুরক্ষার স্বার্থে আজই বিজেপির সদস্য হোন, আজই এখনই মিসড কল দিন। নির্দিষ্ট মিসড কলের নম্বর উল্লেখ করা হয়েছে। আবার লেখা হয়েছে, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার মাধ্যমে নিজের পায়ে দাঁড়াতে বিজেপির সদস্য হোন। এভাবেই কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের টোপ দেওয়া হচ্ছে। প্রশ্ন, জনগণের জন্য প্রকল্প। সেই প্রকল্পের সুবিধা পেতে হলে সাধারণ মানুষকে পার্টির সদস্য হতে হবে কেন? এক কোটি সদস্য সংগ্রহের লক্ষমাত্রা দেওয়া হয়েছে বঙ্গ বিজেপিকে। তার অর্ধেক না হলে নো এন্ট্রি জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় বিজেপি। বিজেপির যা অবস্থা ২০ শতাংশও পূরণ করতে পারেনি তারা।

আরও পড়ুন- মনিপুরে নীরব মুর্শিদাবাদে সরব! রাজ্যপালকে তোপ কুণালের

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...