Monday, April 6, 2026

কুকুরের মুখে অপরিণত ভ্রূণ! সোনামুখী হাসপাতালে প্রসূতির পরিবারের অভিযোগ নস্যাৎ ডেপুটি CMOH-এর

Date:

Share post:

কুকুরের মুখে অপরিণত ভ্রূণ। চাঞ্চল্য বাঁকুড়ার (Bankura) সোনামুখী গ্রামীণ হাসপাতালে। যদিও অভিযোগে উড়িয়ে বিষ্ণুপুর স্বাস্থ্য জেলার ডেপুটি CMOH মীনাক্ষী মাইতির দাবি পরিবারের দেওয়া ছবি ভুয়ো।

পেটের যন্ত্রণা নিয়ে সোনামুখী ব্লকের কোচডিহি গ্রামের প্রিয়া রায় নামের এক প্রসূতি সোমবার রাতে হাসপাতালে ভর্তি হন। পরিবারের দাবি, কর্তব্যরত চিকিৎসক তার ইউরিন টেস্টের কথা বলায়, ওই প্রসূতি শৌচালয়ে যান। সেখানেই তিনি অপরিণত ভ্রূণের জন্ম দেন। কর্তব্যরত নার্সরা মহিলাকে প্রসূতি বিভাগে নিয়ে গেলেও সদ্যোজাত সেখানেই পড়ে থাকে বলে অভিযোগে প্রিয়ার পরিবারের। কিছুক্ষণ পরে ওই অপরিণত ভ্রূণটিকে প্রসূতির আত্মীয়রা দেখতে গেলে সেটি মেলেনি- অভিযোগ পরিবারের। এর পরেই বিস্ফোরক অভিযোগ করেন ওই প্রসূতির পরিবার। বলেন, একটি কুকুরকে ওই অপরিণত ভ্রূণকে মুখে নিয়ে ছুটে বেরতে দেখেন তাঁরা। কুকুরকে তাড়া করেও সেটা আটকানো যায়নি। ওই প্রসূতিকে চিকিৎসার কারণে বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের হয়নি।

ঘটনায় সোনামুখী গ্রামীণ হাসপাতালে সরেজমিনে তদন্ত করে বিষ্ণুপুর জেলা স্বাস্থ্য দফতরের একটি প্রতিনিধি দল। দুজন ডেপুটি CMOH সোনামুখী গ্রামীণ হাসপাতালে গিয়ে হাসপাতাল (Hospital) কর্তৃপক্ষের সঙ্গে একঘণ্টা কথা বলেন। তথ্য সংগ্রহ করেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিষ্ণুপুর স্বাস্থ্য জেলার ডেপুটি CMOH মীনাক্ষি মাইতি জানান “ওই মহিলার এক মাস দশ দিনের প্রেগনেন্সি ছিল। পরিবার যা অভিযোগ করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।“ পরিবারের দেওয়া ছবিটি ভুয়ো বলে অভিযোগ করেন তিনি।

যদিও প্রসূতি প্রিয়ার দাবি, তিনি পাঁচ মাসের অন্ত:সত্ত্বা ছিলেন। কিন্তু স্থানীয় আশা কর্মীর ভুলের কারণেই হাসপাতালে ভুল তথ্য গিয়েছে। প্রসূতির আত্মীয় মোহন রায় নিজে ছবি তুলেছেন বলে দাবি করেন। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি।








Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...