Monday, April 6, 2026

লাগামছাড়া দূষণ! সরকারি কর্মীদের ৫০ শতাংশের জন্য ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ

Date:

Share post:

আন্তর্জাতিক দূষণের মাত্রা কবে ছাড়িয়েছে। দেশের দূষণের সর্বোচ্চ মান ৫০০ পার করে দিল্লির দূষণের মাত্রা কোথাও কোথাও এখন দেড় হাজার। এর ফলে স্কুল-কলেজের পর কোপ পড়ল সরকারি কর্মচারীদের (government worker) উপর। বুধবার থেকেই রাজধানী শহরে সরকারি কর্মীদের ৫০ শতাংশ ওয়ার্ক ফর্ম মোডে (work from home) কাজ করবেন, জারি হল নির্দেশিকা।

দিল্লির দূষণ নিয়ন্ত্রণে এখনো পর্যন্ত নেওয়া পদক্ষেপ

দূষণ নিয়ন্ত্রণে গ্রেডে রেসপন্স একশন প্ল্যান স্টেজ ফোর লাগু হয়েছে

বিএস থ্রি (BS III) পেট্রোল এবং বিএস ফোর (BS IV) ডিজেল গাড়ি নিষিদ্ধ হয়েছে

প্রায় ২২৩৪ পুরনো গাড়ি নিষিদ্ধ হয়েছে

রাজধানী শহরে বড় ট্রাকের ধোঁকা নিষিদ্ধ করা হয়েছে

হাইওয়ে বা ফ্লাইওভার জাতীয় কোন নির্মাণ বা ভাঙার (demolition) কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে

এছাড়াও দিল্লির পুরোনো অড ইভেন (Odd Even) পদ্ধতিতে গাড়ি চালানো নির্দেশ জারি হয়েছে

বন্ধ হয়েছে দিল্লিতে স্কুলে পঠন পাঠন। সব পড়াশোনা হচ্ছে অনলাইনে

কলেজ ও বিশ্ববিদ্যালয় স্তরের পড়াশোনাও অনলাইনে শুরু হয়েছে

সরকারি কর্মীদের ৫০ শতাংশ ওয়াক ফ্রম মুডে কাজ করবেন বেসরকারি সংস্থাও এই পদ্ধতি অবলম্বন করতে পারে।

দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই (Gopal Rai) নির্দেশিকা জারি করে সরকারি কর্মীদের ৫০ শতাংশকে ওয়ার্ক ফ্রম হোম (work from home) মোডে যাওয়ার নির্দেশ দেন। কোন পদ্ধতিতে এই ৫০ শতাংশকে নিয়ন্ত্রিত করা হবে তাও নির্দেশিকা আকারে জানিয়ে দেওয়া হয়েছে। তবে এপর্যন্ত দূষণ থেকে মানুষকে রক্ষা করার পদক্ষেপ নেওয়া হলেও রাজধানীর দূষণ নিয়ন্ত্রণে ব্যর্থ কেন্দ্রের সরকার। যার ফলে প্রতিদিন বেড়েই চলেছে দূষণের মাত্রা।

Related articles

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...