Friday, April 3, 2026

যোগীরাজ্যে উপনির্বাচনে পুলিশের দাদাগিরি, বন্দুক তাক! সাসপেন্ড ৫ আধিকারিক

Date:

Share post:

উপনির্বাচনেও শান্তি বজায় রাখতে ব্যর্থ যোগী রাজ্যের পুলিশ। শান্তি প্রতিষ্ঠা তো দূরের কথা, কমিশনের নিয়ম ভেঙে সাসপেন্ড (suspend) পাঁচ পুলিশ আধিকারিক। অন্যদিকে ভোট দিতে বাধায় অভিযুক্ত খোদ পুলিশ আধিকারিক। মহিলাদের দিকে মহিলা পুলিশকর্মীর বন্দুক তাক করার ভাইরাল ভিডিও (ভিডিও-র সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি) নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ সমাজবাদী পার্টি (Samajbadi Party)।

যোগী রাজ্যে লোকসভা নির্বাচনেই সমাজবাদী পার্টির কাছে পর্যুদস্ত বিজেপি। রাজ্যের গদি ধরে রাখতে মরিয়া যোগী প্রশাসন শেষ পর্যন্ত পুলিশ বাহিনী দিয়ে নির্বাচন নিয়ন্ত্রণের খেলায় মাতলেও তাদের সেই অভিসন্ধি বিরাট অংশে রুখে দিল অখিলেশ যাদব (Akhilesh Yadav) নেতৃত্বাধীন সমাজবাদী পার্টি। নির্বাচন কমিশনের নিয়ম ভেঙে পরিচয়পত্র দেখতে অতি-তৎপরতা দেখায় উত্তরপ্রদেশ পুলিশ। সেই দুষ্কর্মের ভিডিও নিয়ে কমিশনে নালিশ জানায় সমাজবাদী পার্টি (Samajbadi Party)।

অভিযোগের ভিত্তিতে বাধ্য হয়ে পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন। উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO, EC) নবদীপ রিনভা জানান, সমাজবাদী পার্টির তরফে অভিযোগের ভিত্তিতে সাসপেন্ড (suspend) করা হয়েছে পাঁচ পুলিশ আধিকারিককে যাঁরা নিয়ম বহির্ভূতভাবে পরিচয়পত্র পরীক্ষা করছিলেন। এঁদের মধ্যে ২ জন কানপুরের, ২ জন মুজফফরনগরের ও একজন মোরাদাবাদের।

তবে এরপরেও শিক্ষা হয়নি যোগীর পুলিশের। মুজফফরনগরের (Kujaffarnagar) একাধিক সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় ভোটাররা যাতে ঘর থেকে বেরোতে না পারেন তার জন্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ক্রমাগত টহল দিয়ে ভয়ের পরিবেশ তৈরি করে বলে দাবি সপা-র। কটেহরি সহ একাধিক বিধানসভা এলাকার সেই আতঙ্কের পরিবেশের ভিডিও তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়।

তবে সবথেকে মারাত্মক ঘটনা উঠে আসে মুজফফরনগরের মীরাপুর (Mirapur) এলাকায়। গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। এলাকার লোকেদের ভোট দিতে বাইরে বেরোতে নিষেধ করার ঘোষণা করা হয়। এরপর স্থানীয় মহিলারা পরিচয়পত্র নিয়ে ভোট দিতে বেরোলে তেড়ে যায় পুলিশ। এক মহিলা পুলিশ আধিকারিক এলাকার মহিলাদের সামনে বন্দুক (service rivolver) তাক করে গুলি চালানোর ভয় দেখান। গোটা ঘটনার ভিডিও নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছে সমাজবাদী পার্টি।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...