Friday, April 3, 2026

সব জল্পনার অবসান, আরও এক বছর সিটিতেই থাকছেন গার্দিওলা

Date:

Share post:

সব জল্পনার অবসান গার্দিওলাকে নিয়ে! আপাতত আরও এক বছর সিটিতেই থাকছেন গার্দিওলা। ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সিটির সঙ্গে চুক্তির মেয়াদ এক বছর বাড়াতে রাজি হয়েছেন ৫৩ বছর বয়সী গার্দিওলা।

যদিও সিটি এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেয়নি। সিটি-গার্দিওলা চুক্তির মেয়াদ ছিল ২০২৪-২৫ মরসুম পর্যন্ত।

বার্সেলোনার প্রাক্তন কোচ গার্দিওলা ২০১৬ সালে যোগ দেন ইংলিশ ক্লাব সিটিতে। এরপর ৬টি প্রিমিয়ার লিগসহ মোট ১৮টি ট্রফি জিতেছে সিটি, যার মধ্যে আছে একটি চ্যাম্পিয়নস লিগও। চ্যাম্পিয়নস লিগ জয়ের মরসুমে প্রিমিয়ার লিগ ও এফএ কাপও জিতে ‘ট্রিপল’ জয়ের কীর্তি গড়ে সিটি। প্রথম দল হিসেবে টানা চারটি প্রিমিয়ার লিগ জয়ের রেকর্ডও গার্দিওলার সিটির।
টানা চারবারের চ্যাম্পিয়ন সিটি এই মুহূর্তে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার দুইয়ে। শীর্ষ দল লিভারপুলের চেয়ে পাঁচ পয়েন্ট পেছনে থাকা সিটি সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ চারটি ম্যাচেই হেরেছে। কোচ হিসেবে এতটা খারাপ সময় এর আগে কখনও আসেনি গার্দিওলার। তিনি এর আগে আরও তিনবার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন। প্রথমবার ২০১৮ সালের মে মাসে, এরপর ২০২০ সালের নভেম্বর ও ২০২২ সালের নভেম্বরে। দুই বছর পর আরেক নভেম্বরেই চুক্তির মেয়াদ বাড়ানোর খবর পাওয়া গেল।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...