Sunday, May 17, 2026

ফের অর্থ সংগ্রহ, R G Kar-মামলার পার্টি হতে চেষ্টা RDA-এর ‘B টিম’ ESA-র! অভিযোগ WBJDA-র

Date:

Share post:

অভয়ার নামের আবেগকে সামনে রেখে এর আগে জুনিয়র ডক্টর ফ্রন্ট-সহ বেশ কিছু চিকিৎসকদের সংগঠনের বিরুদ্ধে কোটি কোটি টাকা তোলার অভিযোগ ওঠে। এবার অভিযোগ R G Kar Medical College and Hospital-এর প্রাক্তনীদের সংগঠনের বিরুদ্ধে। শুধু টাকা তোলাই নয়, আর জি করের রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের বি টিম হিসেবে তারা কাজ করছে বলেও অভিযোগ তুলল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন।

WBJDA-র তরফে স্যোশাল মিডিয়া পোস্ট জানানো হয়েছে, ইতিমধ্যেই আরাজ জি করের Ex Student Association হাসপাতাল বিষয়ক একটি মামলায় কলকাতা হাই কোর্টে পার্টি হতে চেয়ে আবেদন করেছে। WBJDA-র অভিযোগ, RDA এর B টিম হিসাবে মাঠে নেমে পড়ছে বিভিন্ন বিষয়ে বিতর্কে জড়ানো ESA। জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশনের মতে, আর জি কর মামলায় পার্টি হতে চেয়ে হাই কোর্টে বারবার আবেদন করেও প্রতাক্ষিত হয়েছে RDA। এই পরিস্থিতিতে সরকারি রেজিস্টার্ড বডি Ex Student Association আদালতে মামলার অংশ হতে  আবেদন করেছে। ESA-এর ভাইস প্রেসিডেন্ট ডাঃ নীলাঞ্জন ঘোষই এই এই আবেদন জানান হাইকোর্টে। তিনিই আর জি কর-কাণ্ডের পর গণইস্তফার নেতৃত্ব দেন। আবার তিনিই কলেজ কর্তৃপক্ষের তদন্ত কমিটিতে রয়েছেন।

WBJDA-র স্যোশাল মিডিয়ায় লেখে,
“১) R.G Kar RDA এর তথা ডক্টরস ফ্রন্টের ডাকা অবৈধ Mass resignation এ সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছিলেন R.G kar Ex Student Association এর ভাইস প্রেসিডেন্ট ডাঃ নীলাঞ্জন ঘোষ , যিনি আবার R.G kar medical College এর paediatrics Department এর অধ্যাপকও বটে।
২) R. G Kar RDA এর অবৈধ রেকমেন্ডেশনের জন্য কলেজ কর্তৃপক্ষ যে তদন্ত কমিটি তৈরি হয়েছিল , সেই কমিটির সদস্যও ছিলেন উল্লিখিত ডাঃ নীলাঞ্জন ঘোষ। আবার এই ডাক্তার নীলাঞ্জন ঘোষ তথা EX Student Association এর নেতৃত্ব বৃন্দরাই অপরপক্ষে  ওই সংশ্লিষ্ট মামলায় পার্টি হতে নেমে পড়েছেন কারণ R.D.A ,RG kar MCH ক্রমাগত মহামান্য হাই কোর্টে ধাক্কা খেয়েছে এবং সংশ্লিষ্ট মামলায়  পার্টি হতে পারেননি। ভেবে দেখুন , কলেজে কর্তিপক্ষের তৈরি তদন্ত কমিটিতে বিচার করে ডাঃ ঘোষের সাধ মেটেনি তাই তিনি আবার সেই মামলায় পার্টি হতে মহামান্য হাই কোর্টে আবেদন করেছেন। এটা কি বিচার প্রক্রিয়া কে প্রভাবিত করার প্রচেষ্টা নয় ?” (বানান অপরিবর্তিত)

বিচারের দাবিকে সামনে রেখে Ex Student Association বিপুল পরিমাণ টাকা তুলছে বলে অভিযোগ জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশনের। এই অভিযোগে সপক্ষে একটি নথি প্রকাশ করে WBJDA। কী উদ্দ্যেশ্য নিয়ে এই বিপুল অর্থ তোলা হচ্ছে? প্রশ্ন তোলে জুনিয়র ডাক্তারদের নব গঠিত সংগঠন। নীলাঞ্জন ঘোষকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদেরও দাবি জানায় তারা। তবে, এই অভিযোগের পাল্টা Ex Student Association-এর কোনও জবাব এখনও মেলেনি।








Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...