Monday, April 13, 2026

দ্বিতীয়বার অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে হার্দিক পান্ডিয়া

Date:

Share post:

দ্বিতীয়বার অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে হার্দিক পান্ডিয়া। ভারত খেলছিল দক্ষিণ আফ্রিকায়, ইংল্যান্ড দল ওয়েস্ট ইন্ডিজে। এই দুই সিরিজে পরোক্ষে লড়াই চলেছে হার্দিক পান্ডিয়া–লিয়াম লিভিংস্টোনের মধ্যে। অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের সেই লড়াইয়ে জয় শেষ পর্যন্ত ভারতীয় তারকার হয়েছে। লিভিংস্টোনকে টপকে অলরাউন্ডারদের টি–টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এসেছেন পান্ডিয়া।

৩১ বছর বয়সী এই অলরাউন্ডার এই নিয়ে দ্বিতীয়বার টি–টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছেছেন। এর আগে ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপের পর জুলাইয়ের প্রথম সপ্তাহে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে জায়গা করেছিলেন পান্ডিয়া।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের চার ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে গত ১৫ নভেম্বর। ভারতের ৩–১ ব্যবধানে জয়ের এই সিরিজে দ্বিতীয় ম্যাচে ৩৯ রানের অপরাজিত ইনিংস খেলেন পান্ডিয়া। আর সিরিজ জয় নিশ্চিত করা ম্যাচে তিন ওভার বোলিং করে ৮ রানে নিয়েছিলেন ১ উইকেট। সব মিলিয়ে পান্ডিয়ার রেটিং এখন ২৪৪, দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন শীর্ষে।

১ নম্বরে যিনি ছিলেন, সেই লিভিংস্টোন ওয়েস্ট ইন্ডিজে খেলেছেন ৫ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। এর মধ্যে শেষ ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হয়। বাকি চার ম্যাচের তিনটিতে জিতে সিরিজ–ট্রফি হাতে তুলেছে ইংল্যান্ড। লিভিংস্টোন চার ম্যাচের তিনটিতে ব্যাট করে একটিতে অপরাজিত ২৩ এবং বাকি দুটিতে ৩৯ ও ৪ রান করে। আর বল হাতে চার ম্যাচে নেন ৩ উইকেট।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...