Tuesday, June 23, 2026

চলন্ত ট্রেনে আগুন, অসমে আতঙ্ক হামসফর এক্সপ্রেসে

Date:

Share post:

দেশে ট্রেন দুর্ঘটনার বিরাম নেই। কোথাও না কোথাও যাত্রীদের ট্রেন দুর্ঘটনা ফল ভুগতে হচ্ছে। একের পর এক দুর্ঘটনার পরেও শিক্ষা নেয়নি রেল। আবারও ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা। আগরতলা থেকে ব্যাঙ্গালুরুগামী হামসাফার এক্সপ্রেস (Humsafar Express) লাগল আগুন। মঙ্গলবার রাতে এই দুর্ঘটনা ঘটে অসমের (Assam) ধরমতুল স্টেশনের কাছে।

ট্রেনের দুটি কামরায় আগুন লেগেছিল বলে জানিয়েছেন যাত্রীরা। চলন্ত ট্রেনে আগুন লাগায় মুহূর্তেই ছড়ায় আতঙ্ক। যাত্রীরা অনেকেই প্রাণ ভয়ে দৌড়াদৌড়ি শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেনটির দুটি কামরায় (coach) আগুন লাগে। ট্রেনটির ব্রেক শু (brake shoe) থেকে আগুন ছড়ায় বলে প্রাথমিকভাবে অনুমান করছেন রেলকর্তারা। কিছুক্ষণ বাদেই আগুন অবশ্য নিয়ন্ত্রণে আসে। ঘটনায় কোন হতাহতের খবর নেই।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...