Wednesday, June 24, 2026

অভিষেকের সঙ্গে বৈঠক কাউন্সিলর সুশান্তর, গেলেন পুরসভাতেও

Date:

Share post:

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে দীর্ঘ বৈঠক করলেন তৃণমূল (TMC) কাউন্সিলর সুশান্ত ঘোষ। বুধবার সন্ধে সাড়ে ছটা নাগাদ অভিষেকের অফিসে যান তিনি। সূত্রের খবর, প্রায় এক ঘণ্টা তাঁদের মধ্যে আলোচনা হয়। তবে কী নিয়ে কথা হয়েছে তা জানাতে চাননি সুশান্ত।

এর আগে এদিন কলকাতা পুরসভায় গিয়ে মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গেও বৈঠক করেন ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। শুক্রবার, রাতে কসবায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তবে, রিভলবার থেকে গুলি না চলায় প্রাণে বেঁচে যান তিনি। খাস কলকাতায় নিজের বাড়ির সামনে আক্রান্ত হয়ে মানসিকভাবে ভেঙে পড়ছিলেন সুশান্ত ঘোষ (Sushanta Ghosh)। প্রাথমিকভাবে তিনি জানান, “যেভাবে নিজের ওয়ার্ডে আমাকে আক্রমণ করা হল, তাতে আমি ব্যথিত। আগামী দিনে কাউন্সিলর থাকব কি না, সেটা সময় বলবে।”

এরপরেই দলীয় কাউন্সিলরের কাছে ফোন আসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। সব ঘটনা শুনে সুশান্তর পাশে থাকার আশ্বাস দেন তিনি। একই সঙ্গে জানান, দল কাউন্সিলরের পাশে আছে। এই ঘটনায় কে বা কারা জড়িত থাকতে পারে, সুশান্ত কাউকে সন্দেহ করেন কি না- সেই বিষয়েও জানতে চান অভিষেক। এখন ২জন নিরাপত্তারক্ষী রয়েছে কাউন্সিলরের। অভিষেক বলেন, সুশান্ত চাইলে তাঁর আরও নিরপত্তার ব্যবস্থা করা হবে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বার্তা পেয়ে মনোবল ফিরে পান তৃণমূল কাউন্সিলর। শনিবার, সকালে তিনি জানান, “তখন ঘটনার আকস্মিকতায় আমি ওই কথা বলেছিলাম। পরে সকলের সঙ্গে কথা বলে বুঝতে পারলাম, আমি এভাবে রাজনীতি থেকে সরে গেলে দুর্বৃত্তদের সাহস বেড়ে যাবে। সেটা হতে দেওয়া যায় না। আমি এর শেষ দেখে ছাড়ব।”

এদিন অভিষেকের সঙ্গে দেখা করার আগে পুরসভায় যান তৃণমূল কাউন্সিলর। হামলার ঘটনার পর এই দিনই প্রথম পুরসভায় গেলেন তিনি। সেখানে মেয়রের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক হয় তাঁর।

আরও পড়ুন- নিজের দলে নয়, দলীয় পঞ্চায়েত প্রধানের হাতে আক্রান্ত বিজেপি সদস্যার আস্থা রাজ্য সরকারে

 

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...