Monday, April 6, 2026

নিরাপত্তা ভাঙতে আত্মঘাতী হামলা! পাকিস্তানে মৃত ১২ রক্ষী, ৬ জঙ্গি

Date:

Share post:

বেপরোয়া পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলি। নিরাপত্তা বলয় ভাঙতে আত্মঘাতী হামলা চালাতেও দ্বিধা করছে না তারা। ফের খাইবার পখতুমখোয়া (Khyber Paktunkhwa) এলাকায় জঙ্গি হামলা। আত্মঘাতী হামলায় প্রাণ গেল ১২ নিরাপত্তা রক্ষীর। সেই সঙ্গে নিহত ছয় জঙ্গিও।

উত্তর পশ্চিম পাকিস্তানের খাইবার পখতুমখোয়া (Khyber Paktunkwa) প্রদেশের বান্নো জেলায় নিরাপত্তা রক্ষীদের যৌখ একটি চেকপোস্টে সন্দেহভাজন একটি গাড়ি দাঁড় করানো হয়। বাধা পেয়ে জঙ্গিরা পাশের দেওয়ালে সজোরে সেই গাড়ি নিয়ে গিয়ে ধাক্কা মারলে বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে মৃত্যু হল ১০ সেনা ও ২ ফ্রন্টিয়ার কনস্টেবুলারির জওয়ানের। ঘটনার দায় স্বীকার করেছে হাফিজ গুল বাহাদুর (Hafiz Gul Bahadur) জঙ্গিবাহিনী।

গত একবছরে বালুচিস্তান ও খাইবার পখতুমখোয়া প্রদেশে বেড়েছে জঙ্গি নাশকতা। মূলত চিনের প্রযুক্তি সাহায্যের বিরোধিতা জারি রেখেছে জঙ্গিরা। সরকারি হিসাব এই এলাকাতে জঙ্গি নাশকতা বেড়েছে ৯০ শতাংশ। মঙ্গলবার জঙ্গি দমনে ফেডেরাল অ্যাপেক্স কমিটির হাই লেভেল বৈঠকও করেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তবে তার ভিত্তিতে এখনও যে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি তা এই হামলাতেই স্পষ্ট।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...