Friday, April 3, 2026

স্বাক্ষরিত হলদিয়া পেট্রোকেমিক্যাল লিমিটেড কোম্পানির নয়া বেতন চুক্তি

Date:

Share post:

স্বাক্ষরিত হলদিয়া পেট্রোকেমিক্যাল লিমিটেড কোম্পানির নতুন বেতন চুক্তি। রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটকের (Malay Ghatak) উপস্থিতিতে এই চুক্তি হয়। মঙ্গলবার. দীর্ঘ ৫ ঘণ্টা ধরে ত্রিপাক্ষিক আলোচনার পর রাত ৮ টায় নব মহাকরণে নতুন বেতন কাঠামো নির্ধারণের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই ত্রিপাক্ষিক চুক্তির মাধ্যমে প্রত্যক্ষভাবে ১২৬১ জন ঠিকা শ্রমিক এবং পরোক্ষে আরও ৮০০ অস্থায়ী, ক্যাজুয়াল শ্রমিক উপকৃত হবেন। শ্রমিকেরা তাদের বর্ধিত বেতন পাবেন। এই নতুন চুক্তি ২০২৮ পর্যন্ত লাগু থাকবে। নতুন চুক্তি অনুসারে একজন অদক্ষ শ্রমিকের মাসিক ৭৪১০  টাকা, স্বপ্ল প্রশিক্ষিত শ্রমিকের  মাসিক ৮১৩৯ টাকা, দক্ষ শ্রমিকের মাসিক ৮১৯০ টাকা এবং অতি দক্ষ শ্রমিকের মাসিক ৯১৮৯ টাকা বেতন বৃদ্ধি হবে।

ত্রিপাক্ষিক এই বৈঠকে শ্রমমন্ত্রী মলয় ঘটক ছাড়াও উপস্থিত ছিলেন হলদিয়া পেট্রোকেমিক্যাল কারখানার পক্ষে সঞ্জয় ভাটনগর (প্লান্ট হেড), অরুণাভ মৈত্র (ভিপি), তুষার মজুমদার ( জিএম), INTTUC-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তমলুক সাংগঠনিক জেলার INTTUC নেতৃত্ব, কারখানার শ্রমিক প্রতিনিধিরা।

শ্রম দফতরের তরফ থেকে উপস্থিত ছিলেন ওএসডি এবং  স্পেশাল লেবার কমিশনার তীর্থঙ্কর সেনগুপ্ত এবং হলদিয়ার ডেপুটি লেবার কমিশনার সুদীপ্ত সামন্ত। এই চুক্তির ফলে খুশির হাওয়া শ্রমিক মহলে।








Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...