Wednesday, June 24, 2026

নিউটাউনে দুর্ঘটনা, বাইকের ধাক্কায় মৃত ১

Date:

Share post:

সাতসকালে চা খেতে গিয়ে পথ দুর্ঘটনায় (Road Accident) মৃত্যু হল নিউটাউনের আনন্দপল্লি (Anandapalli , New Town) এলাকার এক ব্যক্তি। স্থানীয় সূত্রে খবর পিছন থেকে বাইক এসে ধাক্কা মারায় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন এক ব্যক্তি। তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, নিউটাউন থানা (New Town Police Station) এলাকার অন্তর্গত একটি চায়ের দোকানে যাওয়ার পথেই অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে বাইক ধাক্কা মারে। দু চাকার গতি অত্যন্ত বেশি ছিল এবং সেটি বেপরোয়া ভাবেই চালানো হচ্ছিল বলে জানাচ্ছেন স্থানীয়রা। হাসপাতালে নিয়ে যেতেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতের বাড়ির লোকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। ঘাতক বাইকটিকে আটক করা হয়েছে, চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...